শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী রাসবিহারী ধামের উদ্যোগে ৪৩তম ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব উদযাপন

মিলন বৈদ্য শুভ (চট্টগ্রাম)
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়া শ্রীশ্রী রাসবিহারী ধামের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪৩তম সর্বজনীন ষোড়শ প্রহরব্যাপী শ্রীশ্রী রাস মহোৎসব। গত ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পাঁচদিনব্যাপী এই মহোৎসবে অনুষ্ঠিত হয় লীলা কীর্তন, ধর্মীয় মহাসম্মেলন, লীলা প্রদর্শনী ও মহানাম যজ্ঞ সংকীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

পাঁচদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল— মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, সমবেত গীতাপাঠ, ধর্মীয় সংগীতাঞ্জলি, নৃত্যানুষ্ঠান, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, নৃত্যনাটিকা, শুভ অধিবাস, ধর্মীয় আলোচনা সভা, শ্রীশ্রী রাস পূজা, ঠাকুরের রাজভোগ নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণ।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন ভক্ত প্রবর অনিল মজুমদার। পদাবলী কীর্তন পরিবেশন করেন অর্পিতা গুপ্তা, ধর্মীয় লীলা কীর্তন পরিবেশন করেন দিবাকর শিয়ালী, এবং সংগীত পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত অতিথি শিল্পীবৃন্দ। নৃত্যনাটিকা পরিবেশন করে নটরাজ নৃত্য একাডেমি।
শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সাধন চক্রবর্তী, এবং শুভ অধিবাসের পৌরহিত্য করেন শ্রী পাবন গৌর হরি দাস।

ধর্মীয় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মেখল শ্রীশ্রী পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপাদ রামানন্দ গোবিন্দ দাস ব্রহ্মচারী, প্রধান পূজারী, শ্রীশ্রী পুন্ডরীক ধাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীশ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের সভাপতি নির্মল কান্তি চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি অরুণ চৌধুরী, সাবেক সভাপতি বিকাশ চন্দ্র কর, সহ সভাপতি নটন কুমার বিশ্বাস, সহ সভাপতি টিটু সেন, সাধারণ সম্পাদক সেবুব্রত রায় চৌধুরী (সেবু), অর্থ সম্পাদক সুমন মজুমদার (মুন্না), যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল তালুকদারসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্তদের উপস্থিতিতে এই শ্রীশ্রী রাস মহোৎসব রূপ নেয় এক মহামিলন মেলায় পরিনত হয়।


এই বিভাগের আরো খবর