সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় যারা পরীক্ষিত খাঁটি সোনা তারাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একমাত্র গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ কালিমা দিতে পারেনি, আদর্শিক নেতা শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ,তার রাজনীতি তারাই করতে পারবে,সদস্য পদ নবায়ন করতে পারবে যারা রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় পরীক্ষিত এবং খাঁটি সোনার মতো।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,বিএনপি হচ্ছে ভদ্রলোকদের দল,আর আওয়ামী লীগ হচ্ছে নিকৃষ্ট দল,নিপীড়নকারী দল,গণহত্যাকারী দল,চোর বাটপারদের দল,তাদের সাথে সমাজ জামাত করা যাবে না,১৬ বছরের নির্যাতন,নিপীড়ন, গুম,হত্যা,হামলা মামলা,লাঞ্ছনা,বঞ্চনা ভুলা যাবে না,শয়তানের সাথে আপোষ করা যায়, কিন্তু গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আপোষ করা যায় না।

তিনি বলেন ৫ আগষ্টে ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর দেশে এক নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে তৃণমূল পর্যায় নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার খোঁজখবর রাখছেন, তিনি পরিশুদ্ধ রাজনীতিতে বিশ্বাসী,কোন অবস্থাতেই রাজনীতি কলুষিত করতে দিবেন না,তিনি সবাইকে দিকনির্দেশনা দিয়েছেন, নির্বাচনে জিততে হলে,জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কাজ করা যাবে না, জনগণকে সহযোগিতা করতে হবে,সহমর্মিতা দেখাতে হবে,তাদের সুখ দুখে পাশে থাকতে হবে।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের পরিচালনায় সদস্য পদ নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক এনামুল হক,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর