রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায়

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সা

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। কার্লো আনচেলত্তির দলকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ৩২ বারের মতো শিরোপা জিতেছে কাতালানরা।

সেভিয়ার মাঠে ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় হানসি ফ্লিকের দল বার্সা। গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

ওই গোলেই জয়ের আশা জাগিয়েছিল এর আগে লা লিগার প্রথম লেগ ও সুপার কোপা দে স্পেনের ফাইনালে রিয়ালকে হারানো বার্সা। কিন্তু ইনজুরি নিয়েও দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পে ম্যাচ জমিয়ে দেন। ৭০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি।

সাত মিনিট পরই রিয়ালের আরেক ফরাসি তারকা অরেলিন চুয়ামেনি গোল করে ব্লাঙ্কোসদের ২-১ গোলে এগিয়ে নেন। কিন্তু শিরোপা জয়ের কাছে যাওয়া ওই লিড কার্লো আনচেলত্তির দল ধরে রাখতে পারেনি। ৮৪ মিনিটে রিয়ালের গোলরক্ষক থিবো কর্তুয়ার ভুলে ২-২ গোলের সমতায় ফেরে বার্সেলোনা।

নির্ধারিত সময়ের যোগ করা সময়ে লিড নিয়ে শিরোপা জয়ের সুযোগ তৈরি করে বার্সা। ৯৫ মিনিটে বক্সে রাফিনিয়াকে ট্যাকল করেন অ্যাসেনসিও। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর- এর সহায়তায় পেনাল্টি বাতিল করে রাফিনিয়াকে ডাইভ দেওয়ার অভিযোগ হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ১১৬ মিনিটে গোল করে শিরোপা ঘরে তোলে বার্সা। জয়সূচক গোল করেন বার্সার ফরাসি ডিফেন্ডার জুলেন কুন্দে।

পরেই অবশ্য পেনাল্টি পায় রিয়াল কিন্ত অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ বাঁশির আগে রেফারির প্রতি বাজে আচরণ করে লাল কার্ড দেখেন রিয়ালের রুডিগার ও ভাসকেস।

সময় শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বার্সা শিবির।

এ জয়ে কোপা দেল রে’র ইতিহাসে বার্সার শিরোপার সংখ্যা দাঁড়াল ৩২-এ, যা সর্বোচ্চ। এটি চলতি মৌসুমেবার্সেলোনার দ্বিতীয় শিরোপা, এর আগে স্প্যানিশ সুপার কাপেও রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর