রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি প্রথম বারের মত পঞ্জিকা বর্ষে ফরেন রেমিটেন্স সংগ্রহে ১ বিলিয়ন মার্কিন ডলারের মাইল ফলক অর্জন করেছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর)এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে কেক কেটে এই সাফল্য উদযাপন করেন। প্রবাসীদের আস্থা, যুগোপযোগী রেমিটেন্স সেবা, অংশীগণের আস্থা এবং সর্বোপরি রেমিটেন্স সংশ্লিষ্ট কর্মকর্তাগণের আন্তরিকতার কারনে এ সাফল্য অর্জিত হয়েছে বলে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখকরেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পার সুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন,সালামুন নেছা, মো. মনিরুলহক,মহাব্যবস্থাপক ও চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও রেমিটেন্স বিভাগের প্রধান এ কেএম জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।