শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

রোডম্যাপ না ঘোষণা, সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্নের জন্ম দেয় : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:৩১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটা রোডম্যাপ (পথনকশা) চেয়েছিলাম। ১০ মাস কেটে গেছে। আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়েই কথা বলেছেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়।’

বুধবার (২৮ মে) ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশে জনতার ঢল নেমেছিল। রাত পৌনে আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইংরেজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা আমরা শুধু সমর্থনই করিনি, তাদের সক্রিয়ভাবে সহযোগিতাও করেছি। আমরা সংস্কারবিষয়ক প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি, আমাদের প্রস্তাব জমা দিয়েছি এবং যেখানেই আমরা দ্বিমত পোষণ করেছি, তার পক্ষে স্পষ্ট যুক্তি উপস্থাপন করেছি। আমরা সব সময়ই জোর দিয়ে বলেছি যে সংস্কার একটি চলমানপ্রক্রিয়া—কোনো দেশেই সংস্কারের নামে সবকিছু থেমে যায় না এবং কোনো গণতান্ত্রিক দেশেই জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচন আয়োজনের প্রক্রিয়া সংস্কারের জন্য থেমে থাকে না।

মির্জা ফখরুল আরও লিখেছেন, আমরা যেন মনে রাখি, এমন একটি শাসনব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি, যা শুধু কর্তৃত্ববাদীই ছিল না, এটা ছিল একটা একনায়কতন্ত্র। এখন বাংলাদেশের জনগণ একটি নতুন সংসদের জন্য প্রস্তুত, যেটি তাঁদের দ্বারা নির্বাচিত এবং তাঁদের প্রতিনিধিত্ব করে। এমন একটি সংসদ, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতির পক্ষে দেশের উন্নয়নের নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারের বিষয়ে কথা বলবেন। আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম। ১০ মাস কেটে গেছে। আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়েই কথা বলেছেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে।

এর আগে আজ বিকেলে নয়াপল্টনের বিশাল সমাবেশে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বক্তব্য দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর