শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম ,কুড়িগ্রাম
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

“তরুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় শাপলা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, বন্দবেড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি রমিজ উদ্দিন এবং রৌমারী সদর ইউনিয়নের মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আয়শা বেগম সহ বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের কর্মীরা। বক্তারা বলেন, আমরা ধানের শীষে ভোট দিবো এবং ধানের শীষের পক্ষে মাঠে কাজ করে যাবো। তাই মহিলা দলের নেত্রী মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। তারা আরও বলেন, এই আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটার বিষয়টি অন্যভাবে নিয়েছে। তাই বলছি মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিত আমাদের এই আসনে ধানের শীষ জয় লাভ করবেন তিনি।

বিএনপির মনোয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি জানান, বিক্ষোভ মিছিল হয়েছে তা জেনেছি। বিএনপির মনোনিত প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন দাবি করেছে। আমাকে মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত আমি কুড়িগ্রাম-৪ আসন থেকে জয়লাভ করব।


এই বিভাগের আরো খবর