মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ

​কাজী নাঈম উদ্দিন, লক্ষ্মীপুর
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:০১ অপরাহ্ন

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার ও ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।

এর মাধ্যমে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ভিসি পেল নতুন এই বিশ্ববিদ্যালয়টি। ​গত রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ হানিফকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। ভিসি পদে যোগদানের সুবিধার্থে তাকে নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​নিয়োগের শর্তানুসারে, যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর অথবা অবসরগ্রহণের পূর্ব পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

​স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০২৩ সালে ৫৬ নং বিলের মাধ্যমে জাতীয় সংসদে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ পাস হয়। একই বছরের ২৬ অক্টোবর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়। প্রথম উপাচার্য নিয়োগের মাধ্যমে নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শিগগিরই পূর্ণমাত্রায় গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

​অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) ১৯৭৪ সালের ১০ এপ্রিল নোয়াখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার ব্রাদার আন্দ্রে’স হাই স্কুল থেকে এসএসসি এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি (সম্মান) এবং এমএসসি (থিসিস গ্রুপ) ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষাতেই তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ পুরস্কার লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে এমফিল ডিগ্রি অর্জন করেন।

​কর্মজীবনের শুরুতে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (CUET) শিক্ষকতা করেন। এরপর ২০০৬ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন।

দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার ২৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
এছাড়া তিনি বাংলাদেশ গণিত সমিতির একজন আজীবন সদস্য।

​নতুন উপাচার্যের হাত ধরে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্রুত একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় জেলাবাসীর।


এই বিভাগের আরো খবর