রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১১ মে, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, অতিরিক্ত আর্দ্রতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবন ও অবকাঠামো দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় নিয়ে বিশেষ নকশা ও আধুনিক প্রকৌশল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে আয়োজিত ‘Corrosion-Resistant Coastal Infrastructure in Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইইবির পুরকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
পানি সম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকার অধিকাংশ স্কুল ভবন, সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে লবণাক্ততার প্রভাবে ক্ষয় সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। তাই এখনই টেকসই ব্যবস্থা গ্রহণ জরুরি।
তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হলো পদ্মা ব্যারেজ নির্মাণ। এ প্রকল্পের সঙ্গে দেশের ২৪টি জেলার মানুষের জীবন-জীবিকা, কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশগত নিরাপত্তা প্রত্যক্ষভাবে জড়িত। শুষ্ক মৌসুমে নদীতে পানির স্বল্পতা এবং বর্ষায় অতিরিক্ত প্লাবন ও জলাবদ্ধতার কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার অনুপ্রবেশ বাড়ছে, যা অবকাঠামো ক্ষয়ের অন্যতম কারণ।
বিশেষ অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) বলেন, উপকূলীয় এলাকায় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে মাটির গুণাগুণ, পানির বৈশিষ্ট্য, লবণাক্ততার মাত্রা ও পরিবেশগত ঝুঁকি বিশ্লেষণ করে নকশা প্রণয়ন করতে হবে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের জন্য পৃথক প্রকৌশল নকশা মানদণ্ড ও বিশেষ শর্তাবলি প্রণয়ন সময়ের দাবি।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও প্রতিকূল পরিবেশগত প্রভাবে ভবন, সেতু ও অন্যান্য অবকাঠামোতে দ্রুত corrosion বা ক্ষয় সৃষ্টি হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে ব্যয় কমানোর জন্য নিম্নমানের রড ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়। আবার অনুমোদিত নকশা ও স্পেসিফিকেশনও যথাযথভাবে অনুসরণ করা হয় না। ফলে অল্প সময়ের মধ্যেই অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শূন্য পদে দ্রুত যোগ্য প্রকৌশলী নিয়োগ প্রয়োজন। তিনি বলেন, ২০২৫ সালের ৬ মার্চ পুরকৌশল বিভাগের ৫০ জনবল নিয়োগের বিষয় নির্ধারিত হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। পাশাপাশি উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট সমাধানে দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) সিভিল ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তারেক উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে অবকাঠামোগত ক্ষয়ের কারণে প্রতিবছর প্রায় ১৪ থেকে ১৮ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে। সড়ক, সেতু, বিদ্যুৎ অবকাঠামো, বন্দর, শিল্পকারখানা ও উপকূলীয় স্থাপনাগুলোতে corrosion বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, অধিকাংশ অবকাঠামোর নকশা তৈরির সময় নির্ধারিত আয়ুষ্কাল বা durability period স্পষ্টভাবে বিবেচনায় নেওয়া হয় না। ফলে ২৫ থেকে ৩০ বছর পর অনেক স্থাপনা দ্রুত ক্ষয়ের মুখে পড়ে। এ কারণে নকশা প্রণয়নের সময় থেকেই স্থায়িত্বকাল, উপকরণ নির্বাচন ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা)। সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী নেসার উদ্দিন।


এই বিভাগের আরো খবর