রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

লালমনিরহাটের বড়বাড়িতে ওয়ালটন শো-রুমসহ ১২টি দোকান আগুনে ভস্মীভূত! দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতী

একরামুল হক একরাম,লালমনিরহাট
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ অপরাহ্ন

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে এসএস ইলেকট্রনিকস নামক একটি ওয়ালটন শো-রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ১১টি দোকানে। এতে পুরো বাজারজুড়ে সৃষ্টি হয় চরম আতঙ্কের।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক সরঞ্জামের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে পুড়ে যায় ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভি, রাইস কুকার, বিভিন্ন ধরনের ফার্নিচার, গিজার, গ্যাস সিলিন্ডার, আকাশ ডিশ এবং স্মার্টফোনসহ বিপুল পরিমাণ মালামাল। এতে আনুমানিক দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লালমনিরহাট সদর ও আশপাশের এলাকা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলা না গেলেও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক সিরাজুল ইসলাম (৫০) জানান, তার দোকানেই প্রথম আগুন লাগে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরায় ব্যবসায় ফিরে আসতে সহায়তা দিতে জেলা প্রশাসকের কাছে জরুরি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

 


এই বিভাগের আরো খবর