সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মতলব উত্তরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

শতাংশ হারে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও ভাতা

অনলাইন ডেস্ক :
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : শিক্ষকদের বাড়িভাড়া ও ভাতা শতাংশ হারে বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পূজার ছুটি শেষে আগামী রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়িভাড়া ও ভাতা দিতে প্রস্তাবের ফাইল প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আলাদা করে এ প্রস্তাব দেবে।

দুটি ফাইলেই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুমোদন দিয়েছেন। এখন সেটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হবে। দুর্গাপূজার দুদিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধের পর প্রথম কর্মদিবস রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলেন, শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা তাদের মূল বেতনের ওপর শতাংশ হারে পাঠানো হচ্ছে। বাড়িভাড়া ভাতার হার রয়েছে চার ধরনের; সেগুলো হলো- ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ। কত শতাংশ হারে দেওয়া সম্ভব হবে, তা অর্থ মন্ত্রণালয় বিবেচনা করবে। অর্থ মন্ত্রণালয় যেটি অনুমোদন করবে, সেটিই কার্যকর করা হবে।

দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার তাদের বাড়িভাড়া এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করেছিল। কিন্তু শিক্ষকরা এ প্রস্তাবের বিরোধিতা করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবি জানান।

ঢাকায় মহাসমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা দাবি বাস্তবায়নে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন তারা।এর আগেই সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর