বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

শাহরুখ ও কাজলের কেন প্রেম হয়নি

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : শাহরুখ খান ও কাজল মানেই নব্বইয়ের নস্টালজিয়া। পর্দায় তাদের উপস্থিতি মানেই দর্শকদের অন্যরকম উন্মাদনা, সঙ্গে জমজমাট বক্স অফিস। তিন দশক পেরিয়ে ‘রাজ-সিমরান’ থেকে ‘রাহুল-অঞ্জলি’ এখনো দর্শক মনে সতেজ।নব্বই দশকের দর্শকদের কাছে এই জুটি আবেগ।

তবে ক্যারিয়ারের একটা দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফিরিয়েছিলেন বহু ছবির প্রস্তাব। সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। দর্শকদের উচ্ছ্বাসে ক্লান্ত হয়ে পড়েছিলেন অজয় দেবগন।

বলিউডে কান পাতলে শোনা যায়, একটা সময় নাকি তিনিই চাননি এই জুটি পর্দায় একসঙ্গে কাজ করুক।
শাহরুখ ও কাজল প্রেম করছেন, এমন গুঞ্জনে বি টাউন সরগরম থাকলেও এর সঠিক কোনো ভিত্তি পাওয়া যায়নি। সম্পর্ক না হলেও এরকম গুঞ্জনের কারণে দর্শকরা বেশ লম্বা সময় এই জুটিকে পর্দায় পাননি।

কেন শাহরুখ ও কাজলের প্রেম হয়ে উঠেনি

পর্দায় এত চমৎকার রসায়ন ফুটে উঠলেও ব্যক্তিজীবনে তারা সম্পর্কে জড়াননি বলেই জানিয়েছিলেন তারা।

কেন শাহরুখ ও কাজলের প্রেম হয়ে উঠেনি, এমন প্রশ্নে কাজল জানিয়েছিলেন, দুজনেই বিবাহিত।
দুজনেই যদি অবিবাহিত থাকতেন তাহলে তারা কি একে অপরের সঙ্গে প্রেম করতেন, প্রশ্নের উত্তরে কাজল বলেছিলেন, ‘আমি সত্যি বলতে জানি না, কারণ আমি অজয়কে (তার স্বামী অজয় দেবগন) সেই সময়েই দেখছিলাম যখন আমরা বাজিগর সিনেমাতে ৬ মাস কাজ করছিলাম।’ শাহরুখও সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছিলেন, ‘আমিও সেই সময় অজয়কে দেখছিলাম।’

পর্দায় শাহরুখ-কাজল জুটি
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘বাজিগর’ সিনেমাতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শাহরুখ এবং কাজল। এরপর তারা একসঙ্গে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবিতে কাজ করেন।

চমৎকার রসায়নের মধ্য দিয়ে তারা ভক্তদের প্রিয় অনস্ক্রিন জুটি হয়ে ওঠেন।
শাহরুখ ও কাজলের বিয়ে

বলিউডে আত্মপ্রকাশেরও আগে ছয় বছরের প্রেমের পর গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ খান। শাহরুখ মুসলিম হলেও তার স্ত্রী হিন্দু। ১৯৯৭ সালে এই দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান এবং ২০০০ সালে মেয়ে সুহানা খানের জন্ম হয়। এরপর ২০১৩ সালে তাদের সংসারে আসে তৃতীয় সন্তান আব্রাম খান।

অন্যদিকে, পাঁচ বছর প্রেমের পর ১৯৯৯ সালে অজয় ​​দেবগনকে বিয়ে করেন কাজল। তাদের সংসারে রয়েছে দুই সন্তান, মেয়ে নাইসা দেবগন ও ছেলে যুগ দেবগন।

শাহরুখ ও কাজলের আসন্ন সিনেমা

শাহরুখ খানকে সবশেষ দেখা গেছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে। পরবর্তীতে তাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ ছবিতে। এই ছবিতে তার দুই সন্তান আরিয়ান খান ও মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।

অন্যদিকে কাজলকে আগামীতে ‘মা’ ছবিতে দেখা যাবে। বিশাল ফুরিয়া পরিচালিত এই ভৌতিক ছবিটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর