শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার এবং দোয়েল টিভি ও কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবের খেজুর বিতরণ করলেন ইউএনও মিথ্যা ঘোষণায় আমদানী ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ বেনাপোলে সালথায় গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত নির্মাণের আগে নয়, নির্মাণ করে পৌরবাসির মতামত জানতে পৌরকর্তৃপক্ষের স্টাটাস বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস তথ্যমন্ত্রীর র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুইজন আটক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল: ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ গ্রামবাসীর সঙ্গে ইফতার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ ​গাজীপুরে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত অবহেলিত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন রাসেল আহমেদ আনোয়ারায় এতিম কোরআন শিক্ষার্থীদের নিয়ে কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নার্সের মাধ্যমে ডেলিভারি: নবজাতকের মৃত্যুর অভিযোগ মশিউর রহমান যাদু মিয়া রাজনীতির ‘ধ্রুব মশাল’ প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন: দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে যুবদল নেতার ইফতার মাহফিল কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ঈদ উপলক্ষে তুরাগবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হারুন অর রশিদ খোকা রাজারহাটে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেশের প্রকৌশল খাতের অভিভাবক প্রতিষ্ঠান আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম শিশুদের জন্য ঈদ উপহার ও ইফতার আয়োজন বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার : ইফা

অনলাইন ডেস্ক :
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কুল, মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই বুক কর্নার গড়ে তোলা হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইফা’র সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২২৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইফা’র এ বুক কর্নারে থাকবে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সিরাতুন নবী, তাফসীর, ফিকাহ শাস্ত্র, হাদীস গ্রন্থ, দৈনন্দিন জীবনে ইসলাম, নবী-রসূল ও সাহাবায়ে কেরামদের জীবনী, নারীর অধিকার, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বই-পুস্তক।

এ বুক কর্নার স্থাপনের ফলে ইফা’র বইয়ের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই পাঠের অভ্যাস গড়ে উঠবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব জমি আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের ১০টি জেলায় ইফার অব্যবহৃত ১৭১ শতক জমি এ কর্মসূচির আওতায় আসবে।

জেলাগুলো হলো- সিরাজগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বান্দরবন, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা ও পঞ্চগড়। এ সকল জেলার ইফার অব্যবহৃত জমি আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় আনতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় অন্যান্য বিষয়ের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যদের সম্মানী যৌক্তিকীকরণ, ইফা প্রকাশিত বইয়ের তালিকা প্রকাশ ও ইফার বিভিন্ন পদে পদোন্নতি বঞ্চিতদের বিষয়ে করণীয়সহ ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় বোর্ড অব গভর্নরসের গভর্নর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আঃ ছালাম খান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক উপস্থিত ছিলেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর