মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

শিক্ষা স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে: নওগাঁর রাণীনগরে নাহিদ ইসলাম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:২১ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে। এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চলে গেছে, অন্য কোন রাজনৈতিক দল এসে এসব করতে পারবে। আমরা সেটা মেনে নিবো না। কোন রাজনৈতিক দলকে এসব করতে দেওয়া হবে না।

দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে নানা সমস্যায় পরেছিল। এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না। জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এখন বাংলাদেশকে অব্যশই নতুন করে তৈরি করতে হবে। রোববার সকালে রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পদযাত্রায় ব্যাবসায়ী, দোকানদার ও এলাকার মানুষের সাথে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই এক বছর উপলক্ষ্যে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পদযাত্রা, পথসভা করছি, মানুষের সাথে কথা বলছি, কুশল বিনিময় করছি এবং নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এখানে আসার পর অনেক বীর মুক্তিযোদ্ধার সাথে দেখা হয়েছে যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছে, তার পরেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।

জুলাই আন্দোলনকে স্বরণ করে নাহিদ ইসলাম আরও বলেন, ২০২৪ সালে সারাদেশে আমরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলি। আন্দোলনে আবু সাঈদ সহ অসংখ্য শিক্ষার্থীদের উপর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। আমাদের ভাই-বোনদের উপর হামলা করা হয়। এরই প্রতিবাদে সারাদেশের মানুষ আন্দোলনে নেমে আসেন। এরপর থেকে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার উপর আরো বেশি গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। ১ হাজারের উপর মানুষ মারা গেছে। ১০ থেকে ১৫ হাজার মানুষ আহত হয়েছেন। একপর্যায়ে আমরা সরকার পতনের এক দফা দাবি জানিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। সেই কর্মসূচিতে সারাদেশের কোটি কোটি মানুষ অংশ নিয়ে গণভবন ঘেড়াও করলে ফ্যাসিস্ট হাসিনা দেশে থেকে পালিয়ে যায়।

রাণীনগরের কুজাইল বাজারে পদযাত্রায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা রিকশা ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীউল আলম খান তুষার।


এই বিভাগের আরো খবর