বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

শিশুদের শীতকালীন রোগবালাই, প্রয়োজন সুরক্ষা

অনলাইন ডেস্ক :
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নারী ও শিশু ডেস্ক : ঋতু পরিবর্তনের এই সময়টায় শিশুরা খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়ে। এ সময়ে সর্দি-জ্বর, কাশি, ব্রঙ্কিওলাইটিস (শ্বাসকষ্ট), নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এর সাথে বিগত কয়েক বছর ধরে যোগ হয়েছে মশা বাহিত ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো নানা রোগ-বালাই। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের ভিড়।

বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে প্রতিদিনই অসুস্থ শিশুদের নিয়ে হাজির হচ্ছেন বাবা-মায়েরা। শিশু ওয়ার্ডে বর্তমানে এসব রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি।

শ্বাসকষ্ট, সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে ভর্তি ৩ বছর বয়সী রুমাইসা। ছোট্ট সন্তানের মাথার পাশে বসে আছেন রুমাইসার বাবা-মা। অবুঝ শিশুটি বারবার হাতের ক্যানোলা দেখিয়ে বাবা-মাকে তার কষ্টের কথা জানাচ্ছে।

১৮ দিন বয়সী নবজাতক যার এখনও নামও রাখা হয়নি, সেই কন্যা শিশুটি শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। অনবরত কাশির সাথে নাক দিয়ে পানি পড়ছে তার। চারদিন আইসিইউতে থেকে ওয়ার্ডে স্থানান্তর করেছেন চিকিৎসক। শুধু কেঁদেই যাচ্ছে শিশুটি।

পাশের বেডে বারবার বমি করছে ৫ বছর বয়সী শিশু নাদিম। মা পরম যত্নে মুখ মুছে, মাথায় হাত বুলিয়ে সন্তানকে শান্ত করার চেষ্টা করছেন। নাদিমও ভুগছে ঠান্ডাজনিত সমস্যায়। নাদিমের বাবা জানান, আগে থেকেই ঠান্ডাজনিত রোগের সমস্যা রয়েছে তার ছেলের। একটু শীত বাড়ার সাথে তার পুরোনো সেই সমস্যাটি দেখা দেয়।

রুমাইসা আর নাদিমের মতো হাসপাতালে ভর্তি হবার মতো পরিস্থিতি সব শিশুর না হলেও, শীতের এই মৌসুমে সব বয়সী শিশুদের বাড়তি সুরক্ষার প্রতি জোর দিয়েছেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তাহমিনা বেগম। তিনি জানান, ঋতু পরিবর্তনের এই সময়ে নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশুদের রোগ থেকে বাঁচাতে অবলম্বন করতে হবে বিশেষ সাবধানতা। নবজাতক শিশুরা যেহেতু বুকের দুধের ওপর নির্ভরশীল সেক্ষেত্রেও নবজাতকের মায়েদের ঠান্ডা লাগলে শিশুরাও আক্রান্ত হতে পারে। সে আশঙ্কা এড়াতে নবজাতকের মায়েদের ঠান্ডা খাবার এড়িয়ে গরম খাবার খেতে হবে। গোসলে ব্যবহার করতে হবে কুসুম গরম পানি। আর বিভিন্ন বয়সী শিশুদের শীতকালীন রোগ থেকে বাঁচাতে গরম কাপড় পরতে হবে, ধুলোবালি পরিষ্কার রাখতে হবে। মশার হাত থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি বিকেল বেলায় ঘরের দরজা-জানালা বন্ধ করে দিতে হবে। সর্দি-কাশি, জ্বর ৩ দিনের বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পুষ্টিবিদ ওয়ালিউর রহমান জানান, শীতের মৌসুমে শিশুদের রোগ বালাই থেকে দুরে রাখতে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর রাখতে হবে। ভাজাপোড়া, বাইরের কেনা চিপস, চকলেট, জুস এড়িয়ে প্রতিদিনের মেন্যুতে রাখতে হবে পুষ্টিকর খাবার। যেমন, দুধ, ডিম, মাংস, রঙিন শাক-সব্জি, ভিটামিন সি জাতীয় ফল। সুষম খাবার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করবে। একই সাথে নিয়মিত খেলাধুলা, শারীরিক পরিশ্রম জরুরি।

রোগবালাই ছাড়াও শীতে দুর্ঘটনার প্রবণতাও বাড়ে। আমাদের দেশে শীতকালে গরম পানি গায়ে লেগে পুড়ে যাওয়া এবং আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সংখ্যা অনেক। বাড়িতে পানি গরম করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, শিশুদের দূরে রাখতে হবে। কুয়াশার মধ্যে যানবাহন দুঘর্টনাও ঘটে। সে ক্ষেত্রেও সাবধানতা দরকার। শীত এলে বেড়ানো ও উৎসব অনুষ্ঠান বেড়ে যায়। সতর্ক থাকলে নানা রকম অসুস্থতা ও দুর্ঘটনা এড়ানো সম্ভব।

শীতকালীন অসুখ এড়িয়ে বছরের এ সময়কে শিশুদের জন্য আনন্দময় করে তুলতে বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর