বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

শীতের বিকেলে বাড়িতেই যেভাবে বানাবেন পালংশাকের লুচি

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : শীত মানেই বাজারে পালংশাক আর মটরশুটি। শীতের বিকেলে গরম কিছু খাওয়ার মজাই আলাদা, তা-ও যদি হয় আবার গরম গরম লুচি আর আলুর দম তাহলে তো কথাই নেই। শীতকালে মটরশুটির লুচি তো অনেকেই খান, তবে এবার পালংশাকের লুচি ট্রাই করে দেখতে পারেন। গাঢ় সবুজ পালংশাকের লুচি শীতের বিকেলে একেবারে আদর্শ আর স্বাস্থ্যকর নাশতা।আসুন তা হলে জেনে নেয়া যাক শীতের বিকেলে বাড়িতেই যেভাবে বানাবেন পালংশাকের লুচি।

পালংশাকের লুচি তৈরির উপকরণ:
৩ কাপ কুচানো পালংশাক
৩ কাপ গরম পানি
আড়াই কাপ ঠান্ডা পানি
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ রসুন বাটা
১টি ছোট পেঁয়াজ
আধা কাপ ধনেপাতা কুচি
১-২টি কাঁচামরিচ কুচি বা স্বাদমতো
আড়াই কাপ আটা বা ময়দা
আধা চা চামচ জোয়ান (যদি থাকে)
১ চিমটি হিং(যদি থাকে)
৩ টেবিল চামচ সরিষার তেল
লবণ ও চিনি (স্বাদমতো)
ভাজার জন্য সাদা তেল (পরিমাণমতো)

প্রস্তুত প্রণালি:

প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। এতে পালংশাক ৩-৪ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ছেঁকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। চার মিনিট পর পানি ঝরিয়ে নিন।
একটি মিক্সিং জারে পালংশাক, আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিন।
একটি পাত্রে এই মিশ্রণে লবণ, চিনি, হাতে গুঁড়ানো ভাজা জোয়ান, তেল ও হিং দিয়ে মেশান। তারপর এতে আটা বা ময়দা মিশিয়ে ভালোভাবে মেখে নিন। হিং ও জোয়ান না থাকলে বাদ দিতে পারেন।
মাখা ময়দা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে ছোট ছোট লেচি কেটে বেলে নিন।
সবশেষে গরম তেলে ভেজে তুলে নিন। আলুর দম, মাংস কিংবা ঝাল ঝাল বাহারি ভর্তার সাথে গরম গরম পরিবেশন করুন পালংশাকের লুচি।এই শীতে পালংশাকের লুচি খেয়ে দেখতে পারেন, স্বাদের জাদুতে মুগ্ধ হবেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর