শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

 শুধু পর্যটন নগরী নয়, সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার হতে পারে ক্রীড়া সম্ভাবনার তীর্থ কেন্দ্র

জাহাঙ্গীর শামস, কক্সবাজার
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন

এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার আলোচনা সভা ও ইফতার সম্পন্ন হয়েছে। ৩ মার্চ (মঙ্গলবার) বিকেলে কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেছেন, কক্সবাজার শুধু পর্যটন নগরী নয়, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এটি হতে পারে ক্রীড়া সম্ভাবনার একটি তীর্থ কেন্দ্র। সাগর পাড়ের ছেলে-মেয়েরা ফুটবল, ক্রিকেট ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারের ক্রীড়া উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করা হবে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কক্সবাজার শুধু পর্যটন নগরী নয়, ক্রীড়া নগরী হওয়ার অন্যতম দাবিদার। পর্যটনের এই শহরের অপার সৌন্দর্যের সাথে কক্সবাজারের সমুদ্র সন্তানদের ক্রীড়ার সম্ভাবনা একাকার করে বিশ্বময় ছড়িয়ে দেয়া সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের নবনির্বাচিত এই সদস্য। কক্সবাজারের ক্রীড়া উন্নয়নে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজারের সভাপতি এম আর মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, সাবেক সহ-সভাপতি আবছার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া অফিসার আলাউদ্দিন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, বিএসপিএ কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, সহ-সভাপতি আমানুল হক বাবুল, যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম বক্তব্য রাখেন।
এতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, পর্যটন উদ্যোক্তা হোসাইনুল ইসলাম বাহাদুর, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ওমর শরীফ শিবলী, মুহাম্মদ হোসাইন, রিদুয়ানুল হক, বিসিবি কোচ আশরাফুল আজিজ সুজন, বিসিবি কাউন্সিলর সালাউদ্দিন, জাতীয় ফুটবল রেফারি সৈয়দ করিম, ব্যাংকার ও ক্রীড়া সংগঠক এম জাহেদ উল্লাহ, ক্রীড়া সংগঠক শাহজাহান আনসারী, আবছার কামাল, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামাল উদ্দিন, আলী রেজা তসলিম, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি নাছির উদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ব্যবসায়ী নেতা জরিফ আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও সিনিয়র সাংবাদিক সাইফুর রহিম শাহীন, গোলাম আজম খান, সায়ীদ আলমগীর, কামরুল ইসলাম মিন্টু, এম বেদারুল আলম, শাহেদ মিজান, শেখ সেলিম, আজিজ রাসেল, আরোজ ফারুক, তারেকুর রহমান, জাহাঙ্গীর আলম শামস, মহিবুল্লাহ মহিব, আব্দুল্লাহ, ফয়সাল রিয়াদ, মিজানুর রহমান, সাইদুর রহমান শিমুল, শাহেদ হোসাইন মুবিন ও কক্সবাজার ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলমসহ ক্রীড়া সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পর্যটন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন।


এই বিভাগের আরো খবর