সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

শেরপুর সরকারি কলেজে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

ইউসুফ আলী রবিন, শেরপুর
বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন

শেরপুর সরকারি কলেজে ‘তারুণ্য মেলা উৎসব ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষ্যে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২শে জানুয়ারি আজ (বুধবার ) সকালে শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীরা। মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে কলেজের ডিবেটিং সোসাইটি, পরিবেশবাদী সংগঠন, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা। স্টলগুলোতে উপস্থাপিত হয়েছে– হরেক রকমের বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী, বিতর্ক প্রয়োজনীয়তা ও মুক্ত চিন্তার মডেল।

পিঠাপুলি খাওয়ার চল আর মেলা গ্রামবাংলার অস্থি মজ্জায় মিশে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন- ‘’প্রতিদিন মানুষ ক্ষুদ্র দীন একাকী। কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ, সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ’’। তার‌ই প্রতিফলন দেখা গেছে এই মেলায়। মেলায় দর্শনার্থী ও শিক্ষার্থীদের ঢল নামে এবং তারা সকলেই শীতের পিঠার অসাধারণ স্বাদসহ রসনা তৃপ্ত করেন।

এই উৎসব মেলা তারুণ্যের শক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ বলেন, ‘তারুণ্যের উৎসবের অংশ হিসেবে তারুণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তারা আমাদেরই বিভিন্ন ডিপার্টমেন্টের তরুণ শিক্ষার্থী। তারা নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা মেসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্ন ভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। এই তারুণ্য উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।


এই বিভাগের আরো খবর