সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন যুগান্তরের সাংবাদিক আব্দুল মালেক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

সাহসী সাংবাদিকতায় শেরে বাংলা গোন্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন দৈনিক যুগান্তরের গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল মালেক। তিনি দীর্ঘদিন যাবত সাহসিকতার সাথে দৈনিক যুগান্তর পত্রিকায় শ্রীপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করে আসছেন ।

গতকাল শুক্রবার (২৩) মে সন্ধ্যায় ঢাকা বিজয় নগর হোটেল অরনেট-এ শের-ই -বাংলা সংস্কৃতি জোটের আয়োজনে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এর “কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা,গুণীজন সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয় ।

সংগঠনের সভাপতি শেরে বাংলা এ কে ফজলুল হক এর দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাংবাদিক আব্দুল মালেককে সাহসী সাংবাদিকতার জন্য গোল্ড ম্যাডেল, সম্মাননা সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী(অবঃ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ঠ অভিনেতা পীরজাদা শহীদুল হারুন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম সফিক উদ্দিন অপু। অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জনকে শের ই বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর