বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

শ্রীপুরে আগুনে পুড়েছে বসতবাড়ির ভাড়া দেওয়া ২২টি কক্ষ!

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে আগুন লেগে ২২টি কক্ষ পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘরগুলোতে বসবাসকারী পোশাক শ্রমিকেরা ভাড়ায় থাকতেন।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের দোখলা নামক স্থানের শাকিল বেপারীর ভাড়া দেওয়া বাড়িতে ওই আগুনের ঘটনা ঘটে।

বাড়ির মালিক শাকিল বেপারী বলেন, হঠাৎ আগুনের খবর পাই। পাশাপাশি ঘরের সবগুলোই টিনশেড বিল্ডিং ছিল। প্রতিটি কক্ষ পোশাক কারখানার শ্রমিকদের একটি করে পরিবারের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্যান, খাট, বই-খাতা সবই পুড়ে গেছে। তারা কারখানায় থাকায় ঘরের সব মামলামল পুড়ে গেছে।

একটি কক্ষের ভাড়াটিয়া পোশাক শ্রমিক আব্দুল্লাহ বলেন, হঠাৎ খবর পাই ঘরে আগুন লেগেছে। ছুটি নিয়ে এসে দেখি ঘরের আসবাবপত্র ও জামাকাপড়সহ সব মালামাল পুড়ে গেছে। অর্ধেক মাসের বেতন পেয়ে কিছু নগদ টাকা রেখেছিলাম, সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


এই বিভাগের আরো খবর