শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে এনসিপির অস্থায়ী কমিটি ঘোষণা

গাজীপুর সংবাদদাতা
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি অস্থায়ী সমন্বয় কমিটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী ও মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারী করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

গত ৩ সেপ্টেম্বর এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে শ্রীপুরের এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম রায়হান, এডভোকেট কামরুল হাসান, মো. আনোয়ার হোসেন ও মাহমুদুল হাসান ইমন।
সদস্য হিসেবে রয়েছেন— মো. মামুন হাসান, আল্পনা হক ছুঁয়া, মো. আশিক, মো. আরিফুল ইসলাম, মিনহাজ মোল্লা, মাওলানা এসফাকুল হক রোহান, মো. শফিকুল ইসলাম, মো. জিহাদ মোল্লা, মেহেদী হাসান রনি, ডা. কানিজ নাজমা, মো. আসিফ মিহা, মারুফ খান ও মো. রাকিবুল হাসান রিয়ন।

দায়িত্ব পাওয়ার পর শ্রীপুর উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহ বলেন,
ছাত্র আন্দোলনের পর ফ্যাসিস্টমুক্ত একটি বাংলাদেশ পেয়েছে নাগরিকরা। আমরা নাগরিকদের কল্যাণে আপ্রাণ লড়াই চালিয়ে যাবো। জাতীয় নাগরিক পার্টি সকলের। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টিকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করা হবে।


এই বিভাগের আরো খবর