শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে ঘোষণা চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

আইয়ুব আলী,চট্টগ্রাম
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম মহানগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

আজ মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে গত ৭ জুলাই দুই সদস্য বিশিষ্ট কমিটি এবং পরবর্তীতে ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডে অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে। এ সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানান মহানগর বিএনপির এ নেতা।

পাশাপাশি পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও হারুন অর রশিদ,মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান,যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর