বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

সাকিবের পর লিজেন্ড লিগে দল পেলেন তামিম

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১:৪২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে লিজেন্ড নাইন্টি লিগ। যেখানে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হতে হয়েছেন জাতীয় দল থেকে সদ্য অবসর নেয়া তামিম ইকবাল। এই ওপেনারকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড।

সোমবার (২০ জানুয়ারি) লিজেন্ড নাইন্টির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও এই তথ্য নিশ্চিত করেছেন তামিম নিজেই।

তিনি বলেন, আমি রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।

জাতীয় দলের পাট পাকাপাকিভাবে চুকেছে তামিম ইকবালের। ফেসবুক পোস্টের মাধ্যমে মাঠের বাইরে থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটার। তবে ক্রিকেট থেকে বিদায় নেয়ার সুযোগ নেই। জাতীয় দল ছেড়ে এবার সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম।

লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা।

এদিকে টুর্নামেন্টে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব এই টুর্নামেন্ট খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। সাকিব সম্প্রতি টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ওয়ানডে খেলার কথা ছিল। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছেন না। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং। তাই খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিও।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর