স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, জনগণের সেবার জন্য শতভাগ সফল ভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
যারা একটি ফোন কলেই তারা সাড়া দেয়,তাদেরকে যদি আমরা আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সকলের। তবে সরকারের যথেষ্ট সদিচ্ছা রয়েছে এবং শেষ সময়ে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশে আগের তুলনায় খুন খারাবি কমে গেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হত্যাকান্ডের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন,এসব ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে কি ফেলবে না সেটা বলা খুবই ক্রিটিকাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল,৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, জেলা প্রশাসক মো. রায়হান কবির,পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন প্রমুখ।