রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি

সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’তে স্বস্তি:জন্য লালমনিরহাটে ব্যতিক্রমী উদ্যোগ : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

একরামুল হক একরাম,লালমনিরহাট
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির বার্তা নিয়ে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নে শুরু হয়েছে স্বল্পমূল্যে টাটকা ও ভেজালমুক্ত পণ্য বিক্রয় কার্যক্রম।

নিম্ন ও মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ কার্যক্রম চালু করা হয়।

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু-এর নির্দেশনায় বড়বাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রথম দিনেই স্টলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়, যা সাধারণ মানুষের আগ্রহ ও আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন আয়োজকরা।

স্টলে নির্ধারিত মূল্যে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার ৫০ টাকা, ডিম ৩০ টাকা হালি, জ্যান্ত মুরগি ১৫০ টাকা কেজি, কাটা ব্রয়লার ২২০ টাকা কেজি এবং গরুর মাংস ৬৫০ টাকা কেজি। খোলা বাজারে এসব পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতারা এটিকে রমজান উপলক্ষে তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন।

বড়বাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাসমত আলী বলেন, বাজারে দুধ ৮০-১০০ টাকা লিটার ও ব্রয়লার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় কম দামে পণ্য পাওয়ায় স্বস্তি মিলছে। একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোফাজ্জল আলী মনে করেন, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এমন উদ্যোগ সময়োপযোগী।

পাশের ইউনিয়ন মহেন্দ্রনগরের আব্দুল হালিম বলেন, প্রতিটি ইউনিয়নে এ ধরনের উদ্যোগ থাকলে হতদরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো। পঞ্চগ্রাম ইউনিয়নের আব্দুল জলিলের মতে, এমন কার্যক্রম বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্টল ব্যবস্থাপক ও বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান জানান, টাটকা ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিশেষ তদারকি রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ রমজানে ইফতার ও সেহরির প্রস্তুতি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা জাফরান বলেন, পুরো রমজান জুড়ে মন্ত্রী নির্দেশনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, রমজানের সংযম ও সহমর্মিতার চেতনাকে সামনে রেখে এ উদ্যোগ শুধু বিক্রয় কার্যক্রম নয়—সামাজিক দায়বদ্ধতার একটি বাস্তব দৃষ্টান্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য।

 


এই বিভাগের আরো খবর