রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— উচমান (৬০), কবির শেখ (৪৫), মোরসালিন শেখ (২৮) ও হুমাই শেখ। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি-জমা নিয়ে চাচা-ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সালথা থানার ওসি বাবলুর রহমান খান গনমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর