শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার ডিইএব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা

সালথায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

চলতি মৌসুমে ফরিদপুরের সালথায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। পেঁয়াজের পাশাপাশি পাটেও পিছিয়ে নেই এ উপজেলার কৃষি খাত। এখানে পাট, পেঁয়াজ ও আমন ধান এই তিনটি ফসল উৎপাদন হয় সমান তালে। তাই এখানকার কৃষকেরা সব সময় ফসল উৎপাদণে ব্যস্ত থাকেন।

জানা যায়, সালথা উপজেলার শতকরা ৯০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই তারা কৃষি কাজে গুরুত্ব দেন বেশি। ফসল দিয়েই চলে তাদের সংসার। তাই এবছর পেঁয়াজ উত্তোলনের পরেই সালথা কৃষকেরা পাটের বীজ বপন করেন। এখন জমিতে পাটের গাছ উঁকি মারছে। মাঝে মাঝে বাতাসে পাটের ছোট গাছগুলো নাড়াচাড়া দিচ্ছে। সারা মাঠজুড়ে চলছে পাটের পরিচর্যা নিয়ে চাষিদের ব্যস্ততা। কাচি ও টেঙ্গি দিয়ে পাটের আগাছা পরিস্কার করছেন তারা।

উপজেলার পাটচাষিরা বলেন, এবার পেঁয়াজের মধ্যেদিয়ে অধিকাংশ জমিতে পাটের বীজ বপন করা হয়েছে। পেঁয়াজ উত্তোলন শেষে পাটের আগাছা পরিস্কারের কাজ চলছে। এখন প্রয়োজন পানি, সার ও কীটনাশক। তাহলেই জমির পাটগাছ দ্রুত বেড়ে উঠবে। আপাতত পাটের চারাগাছ সুন্দর আছে। আবহাওয়া যদি পাটের অনুকূলে থাকে তাহলে আশানুরুপ ফলন হবে। সেই সাথে সিজনে পাটের দামটা ভালো পেলে চাষিদের উপকার হবে।

উপজেলা উপসহকারী পাট উন্নয়ন অফিসার মোঃ পারভেজ বলেন, এবছর তিন হাজার চাষিকে বিনামুল্যে পাটবীজ ও সার দেওয়া হয়েছে। আমরা নিয়মিত পাটচাষিদের পরামর্শ দিয়ে আসছি। আশা করি পাট এবার ভালো হবে।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৩০০ হেক্টর। অন্যান্য ফসলের চাষ কম হওয়ায় পাটচাষের লক্ষমাত্রা অতিক্রম করেছে। এপর্যন্ত সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
এই অঞ্চলে তোষাপাট জাতের চাহিদা বেশি। এবার ভারতীয় তোষা বীজ বপন করেছে অধিকাংশা চাষি। চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর