বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

সালথায় ২৫টি মামলার আসামী মাসুদসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধান ও ২৫টি চুরি ও ডাকাতী মামলার আসামী মাসুদ সহ সক্রিয় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কামদিয়া গ্রামের মৃত ছাদেক খার ছেলে ডাকাত দলের প্রধান মাসুদ খাঁ (৩০), মধুখালী উপজেলার মোছোর দিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে ডাকাত দলের সক্রিয় সদস্য মনির হোসেন (২৬), ভাওয়াল গ্রামের লিমন সরদার (১৯), রামকান্তপুর গ্রামের মো. সাগর মোল্লা (২০) ও চরকামদিয়া গ্রামের মহসীন মাতুব্বর (২৮)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের ডাকাত মাসুদ খাঁ এর বাড়ি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধান মাসুদসহ ডাকাত দলের সক্রিয় ৫জন সদস্যকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ডাকাত মাসুদ খাঁ এর নামে বিভিন্ন থানায় ২৫ টি মামলা আছে। তারমধ্যে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।


এই বিভাগের আরো খবর