রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

মাহফুজ জাহিদ
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২১ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১২ মে) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত দিন ছিল। শুনানিকে কেন্দ্র করে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তবে আসামিপক্ষের আইনজীবীরা পৃথকভাবে সময়ের আবেদন জানান।

সালমান এফ রহমানের আইনজীবী সজিবুল ইসলাম আদালতে বলেন, মামলার প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ সম্পন্ন না হওয়ায় অব্যাহতির আবেদন প্রস্তুত করা সম্ভব হয়নি। অন্যদিকে আনিসুল হকের আইনজীবী সুমন হোসেন জানান, তার সিনিয়র আইনজীবী অসুস্থ হয়ে পড়ায় শুনানিতে অংশ নেওয়া যায়নি। এ কারণে সময়ের আবেদন করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাট এলাকার ২ নম্বর মসজিদের কাছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অবৈধভাবে সংরক্ষণ করছেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের সময় আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার উদ্ধার করা হয়। এছাড়া সালমান এফ রহমানের কাছ থেকে বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়, যার মধ্যে ছিল মার্কিন ডলার, সৌদি রিয়াল, দিরহাম, ইউরো, পাউন্ড, সিঙ্গাপুর ডলার, সুইস ফ্রাঙ্ক, থাই বাথ ও উজবেকিস্তানের সোমসহ অন্যান্য মুদ্রা এবং নগদ টাকা।

এ ঘটনায় ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, যথাযথ অনুমোদন ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রাখেন আসামিরা। এসব মুদ্রার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তারা।
বর্তমানে ওই দুই আসামি কারাগারে আছেন।


এই বিভাগের আরো খবর