সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মতলব উত্তরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিত্রাংয়ের প্রবলতা ও সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় আগাম প্রস্তুত কক্সবাজার প্রশাসন

শাহী কামরান, কক্সবাজার
সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:৪২ অপরাহ্ন

ক্রমেই শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের। কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেতের প্রভাবে প্রবল বেগে বইছে দমকা হাওয়া। বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা নাটমুড়া নামক স্থানে গাছ ভেঙে পড়ায় সড়কপ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সেন্টমার্টিন রুটের যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে বিমান চলাচলও। সিত্রাংয়ের প্রবলতা ও সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে কক্সবাজার প্রশাসন।
প্রস্তুত রাখা হয়েছে জেলার ৫৭৬টি আশ্রয় কেন্দ্র ও রাখা হয়েছে শুকনো খাদ্যের মজুদ। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ছুটিও।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আগাম প্রস্তুতি উপলক্ষে রোববার (২৩ অক্টোবর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকের সঙ্গে মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত খাবারও। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কর্মকর্তাদের ছুটি বাতিল করে জেলা প্রশাসনসহ প্রতিটি উপজেলা পরিষদে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পোকাল পার্সন জাহিদ ইকবাল বলেন, ঘূর্ণিঝড়ে প্রাণহানী কমাতে উপকূলে বসবাসকারী লোকজনকে নিরাপদে আশ্রয় নিতে গেল রাত থেকে মাইকিং করা হয়েছে। খুলে দেয়া হয়েছে সব আশ্রয় কেন্দ্র।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত মোকাবেলায় ইতিমধ্যে ১১৯৮ বস্তা শুকনো খাদ্য, ৩২৩ মেঃ টন চাল, নগদ ৮ লাখ ২৫ হাজার টাকা, ৯৯০ টি তাবু এবং ২০০ বান্ডিল টিন মজুদ রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮৬০০ সিপিপি সদস্য। থাকবে ৮৮ টি মেডিকেল টিম এবং ২২০০ জন রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক।
এদিকে, রোববার দুপুর ২টা থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। একই দিন সন্ধ্যায় সেন্টমার্টিন থেকে সাড়ে তিন শতাধিক পর্যটককে নিরাপদ সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে সেন্টমার্টিনে কোন পড়যটকের অবস্থান নেই বলে জানিয়েছেন বলে জানিয়েছেন টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী।
সোমবার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় ঘাটে নোঙর করা ১৩ টি ট্রলার ডুবে যায় বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর সতর্ক সংকেত প্রচারের পর সব নৌকা ঘাটে নৌঙ্গর করে। কিন্তু জোয়ারে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় ৫ ঘাটের ১৩ টি মাছ ধরার নৌকা নোঙর করা অবস্থায় ডুবে যায়। ১১ টি নৌকা উদ্ধার করতে সক্ষম হলেও ২ টি সাগরে তলিয়ে যায়। তিনি বলেন, সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রস্তুতি নিয়েছি আমরা।
এদিকে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সড়কের উপর গাছ ভেঙে পড়ায় টেকনাফ কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাছ সরানোর চেষ্টা করছে স্থানীয়রা।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন বলেন, সোমবার বিকাল ৩ টা থেকে কক্সবাজার বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবহাওয়া বিবেচনায় পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজিদ সাইফ আহমেদ বলেন, উপকূলীয় এলাকায় সামুদ্রিক জোয়ারের পানি ৫-৬ ফুট উচ্চতা বেড়েছে। শহরের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে। তবে অন্য কোথাও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রস্তুতি নিয়েছে কক্সবাজারের পৌরসভা। এমনটি জানিয়েছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় কক্সবাজার শহরে ১০টি আশ্রয়কেন্দ্র, কন্ট্রোল রুম ও মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া খাদ্য, পানি ও জরুরি সেবায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। চলছে মাইকিং করে জনগণকে সতর্ক করার কাজও।


এই বিভাগের আরো খবর