শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুপুরে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিনথিয়ার বহুমুখী পথচলা

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে নতুন প্রজন্মের অনেকেই আসছেন, তবে যাদের মধ্যে বহুমাত্রিক উপস্থিতি লক্ষ্য করা যায়—আদ্রিজা আফরিন সিনথিয়া তাদেরই একজন। মডেলিং দিয়ে শুরু হলেও এখন র‌্যাম্প, অভিনয় ও মিউজিক ভিডিওতে সমান স্বাচ্ছন্দ্যবোধ করেন।

২০২০ সালে শখের বসে মিডিয়ায় এসেছিলেন আদ্রিজা আফরিন সিনথিয়া। কয়েক বছরের ব্যবধানে নিজেকে নাটক ও অভিনয় ভুবনে প্রতিষ্ঠিত করেছেন। একাধারে মডেল, অভিনয়শিল্পী এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাময় মুখ।

সিনথিয়ার অভিনয়যাত্রা এগোচ্ছে ধাপে ধাপে। সরকারি অনুদানপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমায় ‘ছোট বউ’ চরিত্রে তাকে দেখা যেতে পারে। শুধু তাই নয়, আগামী ৩১ অক্টোবর এটিএন বাংলায় শুরু হচ্ছে, ধারাবাহিক নাটক ‘সিনেমার মানুষ’। এতেও অভিনয় করছেন তিনি। এর আগেও ‘ভুল’ ও ‘আপন’ নাটকে অভিনয় করে নজর কাড়েন সিনথিয়া।

অভিনয়ের পাশাপাশি নিয়মিত র‍্যাম্প শোতে অংশ নিচ্ছেন সিনথিয়া। আনজারা ব্রাইডেল শুট, সোইবুনা ফ্যান্সি বিউটি কনসেপ্ট কিংবা ডাজিল বাই সনিয়া—সব জায়গাতেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া ‘যতন করে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে পাওয়া গেছে তাকে।

শুধু মিডিয়া নয়, শিক্ষাজীবনেও সমান মনোযোগী এই তরুণী। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফার্মেসি বিষয়ে পড়াশোনার পাশাপাশি মিডিয়ায় নিজেকে বহুমাত্রিকভাবে এগিয়ে নিচ্ছেন।

সিনথিয়া বলেন, “একটি মেয়ে নিজেকে একটি মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বিকশিত করা উচিত। যেমন আমি পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে নানা ধরনের কাজ করে যাচ্ছি।”

ভবিষ্যতে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজকে বেশি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন সিনথিয়া। নায়িকা হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করে তোলার জন্য নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন।

এরইমধ্যে অর্জন করেছেন একাধিক সম্মাননা। হাতে পেয়েছেন গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৫, মিরর ওটিটি অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি স্টার আইকনিক অ্যাওয়ার্ড, টেজাভ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি ২৩ প্রতিষ্ঠাবার্ষিকী অ্যাওয়ার্ড ২০২৫ এবং এশিয়া জুয়েলস গ্র্যান্ড লঞ্চিং অ্যাওয়ার্ড।

ফ্যাশন হোক, নাটক হোক, র‍্যাম্প কিংবা মিউজিক ভিডিও—সবখানেই নিজের অবস্থান দৃঢ় করতে চান আদ্রিজা আফরিন সিনথিয়া।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর