রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

সোশ্যাল মিডিয়া বদলে দিচ্ছে শিশু-কিশোরদের ভাষার ব্যবহার

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩১ মে, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নারী ও শিশু ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ও এর প্রভাবের ফলে শিশু ও কিশোরদের ভাষা ব্যবহারের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষজ্ঞরা মনে করেন, ডিজিটাল যুগে সামাজিক মাধ্যম কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ভাষাগত সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

এক গবেষণায় দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণরা দ্রুত ও সহজে যোগাযোগের জন্য বিভিন্ন স্ল্যায়ং ও সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে থাকে। যেমন, ‘LOL’ (Laugh Out Loud), ‘BRB’ (Be Right Back), ‘TNTL’ (Trying Not To Laugh), ‘ISTG’ (I Swear To God) ইত্যাদি। এই ধরনের ভাষা ব্যবহার তাদের ডিজিটাল পরিচিতি ও বন্ধুত্বের অনুভূতি প্রকাশ করে। ইমোজি ও জিফের মাধ্যমে তরুণরা তাদের অনুভূতি ও প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে। এগুলো ভাষাগত অভিব্যক্তির পরিপূরক হিসেবে কাজ করে, যা তাদের যোগাযোগকে আরো প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষার গতি ও গঠন পরিবর্তিত হয়েছে। তরুণরা সংক্ষিপ্ত, সরল ও দ্রুত পাঠযোগ্য ভাষা ব্যবহার করে থাকে, যা তাদের দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তা পূরণ করে। এই পরিবর্তন তাদের চিন্তা ও ভাষাগত দক্ষতাকে প্রভাবিত করে, যা কখনো কখনো গভীর বিশ্লেষণমূলক চিন্তা ও ভাষাগত দক্ষতার অভাব সৃষ্টি করতে পারে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জিনাত সানজিদা নাসরিন বলেন, শিশু-কিশোররা শুদ্ধ ভাষায় কথা বলছে না, আর লেখার সময় মেসেজ-এর শর্ট শব্দ ব্যাবহার করে, যেমন- ‘you’ কে ‘u’, ‘to’ কে ‘2’ লেখে। অটো কারেকশন ব্যবহারের কারণে শুদ্ধ বানান শেখা এবং ব্যবহার হচ্ছে না। স্ল্যায়ং ল্যাংগুয়েজ বা ভাষার অপব্যবহারের প্রচলন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। শিশু-কিশোররা এখন মাইন্ডফুল না, সবসময় অস্থির থাকে।

ছবি- স্টোরি-স্ট্যাটাসে কতটা লাইক পড়ছে তা বারবার চেক করে, বেশি পড়লে খুশি হয়, কম হলে নিজের সাথে নিজেই প্রতিক্রিয় দেয়। আত্মবিশ্বাস কমে যাচ্ছে, আউটসাইড থেকে ভ্যালিডেশান খোঁজে, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। নিজেদের আইসোলেট করে ফেলে, অসামাজিক হয়ে যায়, নেগেটিভ থট বেশি আসে, পজিটিভিটি থাকে না, কোনো কাজ অথবা শখের প্রতি বেশি দিন আগ্রহ থাকে না, ইনকন্সিস্টেন্ট বিহেভিয়ার দেখা যাচ্ছে।

নেতিবাচক প্রভাব বয়সভেদে ভিন্ন দেখা যায়। অতিরিক্ত স্ল্যায়ং ও সংক্ষিপ্ত রূপের ব্যবহার তরুণদের আনুষ্ঠানিক ভাষা দক্ষতার উন্নতি বাধাগ্রস্ত করতে পারে। এটি তাদের একাডেমিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনলাইনে যোগাযোগের মাধ্যমে তরুণরা মুখোমুখি যোগাযোগের অভ্যাস থেকে দূরে সরে যেতে পারে, যা তাদের সামাজিক দক্ষতা ও সহানুভূতির অভাব সৃষ্টি করতে পারে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক রুবিনা হক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তরুণদের ভাষা ব্যবহারে পরিবর্তন এসেছে, যা তাদের চিন্তা, সামাজিক সম্পর্ক ও ভাষাগত দক্ষতাকে প্রভাবিত করছে। এটি যেমন ইতিবাচক, তেমনি নেতিবাচক প্রভাব ফেলছে। অতএব, তরুণদের সঠিকভাবে গাইড করা ও ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির মাধ্যমে তাদের ভাষাগত ও সামাজিক দক্ষতা উন্নত করা প্রয়োজন।’

এ থেকে উত্তরণে উপায় জানতে চাইলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও মনোচিকিৎসক ডা. আহমেদ হেলাল বলেন, ‘প্রযুক্তি উৎকর্ষে শিশুদের অনেক কিছু এখন হাতের নাগালে। চাইলে একটি স্মার্টফোনের মাধ্যমে সারা দুনিয়ায় ঘুরে আসতে পারবে ঘরে বসেই। শিশুদের যতটা সম্ভব মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। বাবা-মাকে কোয়ালিটি সময় বেশি দিতে হবে। শিশুদের দেশীয় সামাজিক মূল্যবোধ বুঝাতে হবে। তাহলেই শিশু এমন ভাষায় কথা বলা থেকে দূরে থাকবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর