শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

স্ত্রী’র পাশে চির নিদ্রায় শায়িত হলেন ভৈরবের ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হক জরু মেম্বার

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ)
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন

স্ত্রী’র পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কিশোরগঞ্জের ভৈরবের ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হক। আজ শুক্রবার (১০ অক্টোম্বর) বাদ জুম্মা’আ পৌর শহরের সরকারি কে.বি.পাইলট মডেল হাই স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় পৌর কবরস্থানে স্ত্রী’র পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। দীর্ঘ দিন ধরে নানান রোগে ভুগছিলেন তিনি। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোম্বর) দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে দীর্ঘ দিন শর্ষ্যসায়ী অবস্থায় নিজ বাস ভবনে তার মৃত্যু হয়। জানা যায়,১৯২৮ সালে জহিরুল হক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণ পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ নানা সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও শিক্ষা মূলক কর্মকান্ড ও রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। মৃত্যুকালে তার চার ছেলে ও ছয় মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৫২ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায় মাতৃভাষা বাংলার জন্য রাজপথে নেমে আন্দোলন করেছিলেন জহিরুল হক। সেই সময়কার কেবি স্কুলের (বর্তমানে সরকারি কাদির বক্স উচ্চ বিদ্যালয়) শিক্ষার্থীদের সংগঠিত করেন তিনি।পরে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দিয়ে শহরে মিছিল ও সমাবেশ করেন। বৃদ্ধ বয়সে শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে শুয়ে-বসেই সময় কাটতো তার। কিশোরগঞ্জ জেলায় যে কয়েকজন ভাষা সৈনিক ছিলেন, তাদের মধ্য জহিরুল হকই শুধু জীবিত ছিলেন। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পাননি এ গুণী ব্যক্তি। গত ২০২২ সালে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি সাংবাদিক সোহানুর রহমান সোহান “জীবিত থাকতে প্রাপ্য সম্মান চান ভৈরবের ভাষা সৈনিক জহিরুল হক ” শিরোনামে সংবাদটি দৈনিক ঢাকা প্রতিদিনে প্রকাশিত হলে বিষয়টি সকলের নজরে আসলে স্থানীয় ভাবে কয়েকটি সমাজিক সংগঠন তাকে ভাষা সৈনিকের সম্মাননা প্রদান করেন। এই দিকে গুণি এই ভাষা সৈনিকের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দল , এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।


এই বিভাগের আরো খবর