বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : আর মাত্র ক’দিন পরই মুসলমানদের সবছেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে পশু-লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এবার হবিগঞ্জ জেলায় দেশীয় পশুতেই মিটবে কোরবানির চাহিদা। যে কারণে জেলার বাহির থেকে গরু আসার প্রয়োজন নেই বলে মনে করছেন খামারিরা। তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা নিয়ে তাদের রয়েছে শঙ্কা।

খামারিরা বলছেন, ভারতীয় গরু আসলে লোকসানে পরবেন তারা। যদিও প্রশাসন বলছে- সীমান্ত রক্ষীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন সীমান্তে। যে কোন ধরনের অপতৎপরতা রোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন।

জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্যমতে এবার জেলার ৯টি উপজেলায় প্রায় ৭ হাজার ২শ ৯৯টি ছোট-বড় গরুর খামার রয়েছে। আর এসব খামারে লালন-পালন করা হচ্ছে ৭১ হাজার ৭৪৬টি পশু। যদিও এবার জেলায় কোরবানির চাহিদা রয়েছে ৭০ হাজার ৫৮৩টি। কোরবানির ঈদকে সামনে রেখে এখন খামারগুলোতে চলছে শেষ সময়ের মোটাতাজাকরণের কাজ। সকাল থেকে রাত পর্যন্ত খামারে নিয়োজিত শ্রমিকরা দেশীয় পদ্ধতিতে গরুর যত্নে তৎপর রয়েছেন। শ্রমিকরা সবুজ ঘাস, খইল, ভুষি, খড় কচুরিপানাসহ দেশি প্রযুক্তির খাবার দিয়ে গরু মোটাতাজাকরণ করছেন।

আলাপকালে খামারিরা বলেন, প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে তারা সারা বছর পশু লালন পালন করেন। তাই তারা এখন শেষ পর্যায়ে এসে খামারে থাকা পশুগুলোকে মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। খামারিরা বলছেন- অন্য বছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম কিছুটা বেশি। যে কারণে গত বছরের ছেয়ে এবার দাম কিছুটা বাড়তে পারে। তারা বলেন- দাম বাড়ার ছেয়েও আমরা ভারতীয় গরু দেশে আসা নিয়ে শঙ্কায় রয়েছি। ভারতীয় গরু যদি দেশের বাজারে আসে তা হলে তারা লোকসানে পরবেন।

এদিকে, শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের খামারি তারেকুল ইসলাম সুজন লালন-পালন করছেন শাহিওয়াল জাতের ২০ মণ ওজনের একটি ষাড়। যার নাম রাখা হয়েছে ‘কালো জিল্লু’। গরুটি এক বছর ধরে দেশীয় প্রদ্ধতিতে লালন-পালন করেছেন তিনি। যার দাম চাওয়া হচ্ছে ৬ লাখ টাকা। গরুটি দেখতে খামারে প্রতিদিন আসছেন অনেক দর্শনার্থী। একই গ্রামের শামীম মিয়া তার খামারে লালন-পালন করেছেন শাহিওয়াল জাতের ‘কালা রাজা’ ও ‘লাল রাজা’ নামে দুইটি ষাড়। ষাড় দুটির ওজন ৯ থেকে ১০ মন। তিনিও ৩ থেকে ৪ লাখ টাকা পেলেই গরু দুটি বিক্রি করতে চান।

হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কাদের বলেন, এবার জেলার কোরবানির পশুর চাহিদা স্থানীয় খামারে উৎপাদিত পশুতেই মিটবে। ভারতীয় গরু আসার বিষয়ে তিনি বলেন- ভারতীয় গরু আসার কোন সম্ভাবনা নেই। এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা অপতৎপরতা রুখতে প্রস্তুত রয়েছে। এছাড়াও গরু মোটা তাজাকরণে খামারিরা যাতে করে কোন ধরনের ইনজেকশন বা অবৈধ পন্থা অবলম্বন না করে সে জন্য তাদের সার্বক্ষণিক মনিটরিং ও নজরদারি করা হচ্ছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর