শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার ডিইএব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা

‘হাউজফুল ৫’-এ তারকাদের মেলা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল’। কমেডি ঘরানার এই ছবি একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবুও দর্শকজনপ্রিয়তা কমেনি। দর্শকদের সেই আগ্রহের কথা চিন্তা করেই এবার আসতে চলেছে ‘হাউজফুল ৫’। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ইতোমধ্যেই সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়েছে।

এরই মধ্যে সামনে এলো এই সিনেমায় অভিনয় করা তারকাদের একটি ছবি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অভিনেতা অক্ষয় কুমারকে দেখা গেছে সাদা ভেস্ট এবং বাদামী কার্গো প্যান্ট পরিধান করে আছেন। সঙ্গে স্টাইলিশ সানগ্লাস পরেছেন। যা তার মজাদার চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

‘হাউসফুল ৫’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার একটি মাইলস্টোন কাজ হিসেবে তৈরি হচ্ছে। কারণ বলিউডে এটিই প্রথম ফ্র্যাঞ্চাইজি যা তার পঞ্চম কিস্তিতে পৌঁছেছে। আগের পর্বগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি বিনোদন এবং কমেডি নিয়ে তৈরি হবে ছবিটি, দাবি করেছেন পরিচালক তরুণ মন্সুখানি।

বিগ বাজেটের সিনেমাটির শুটিং হয়েছে লন্ডন থেকে ফ্রান্স, স্পেনের মনোরম ও বিলাসবহুল ক্রুজে। এছাড়া ভারতেও কিছু অংশের শ্যুট হতে পারে।

‘হাউসফুল ৫’-এ অক্ষয় কুমারের সঙ্গে আরও আছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দিস, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়স তালপাদে, দিনো মোরিয়া, চিত্রাংদা সিং, রঞ্জিত, সাউন্ডার্য শর্মা, নিকিতিন ধীরসহ আরও অনেকেই।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর