রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

হাটহাজারী উপজেলা ও পৌরসভায় দীর্ঘদিনের পানিবদ্ধতা, দূষণ ও কৃষিজমি রক্ষায় অবশেষে আশার আলো দেখা দিয়েছে।

বহুদিন ধরে অবহেলায় ভরাট হয়ে পড়া খালগুলো পুনরুদ্ধারে করে শুরু হয়েছে পুনঃখনন কার্যক্রম। এরই অংশ হিসেবে পৌরসভার ৫নং ফটিকা কামালপাড়া এলাকা থেকে শুরু হওয়া ছোট্ট খালটি প্রায় দেড় কিলোমিটার খননের কাজ এখন দৃশ্যমান অগ্রগতি পেয়েছে পুনঃখননের মাধ্যমে খালটি সুন্দরী খালের সঙ্গে সংযুক্ত করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের ময়লা ও দূষিত পানি ও পলিথিনসহ ময়লা আবর্জনা এসে জমা হতো ছোট্ট খালটিতে। যার ফলে খালটি ভরাট হয়ে পড়ে এবং আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। বিশেষ করে বর্ষা মৌসুমে পানিবদ্ধতা, দুর্গন্ধ ও দূষিত পানির কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ কর। এমনকি, কৃষকদের অনেক জমি বছরের পর বছর চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছিল।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় হাটহাজারী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চলমান রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম। সংশ্লিষ্টদের দাবি, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পানিবদ্ধতা নিরসন, কৃষিজমি সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এসব কাজ ঠিকভাবে করছে কিনা তা আবার তদরাকি করতে মানুষ রেখেছেন। সঠিকভাবে কাজ করছেন কিনা তা রক্ষণাবেক্ষনের জন্য। একটি প্রকল্পের কাজের পেছনে কয়েকজন মানুষ দিয়ে তদারকি করছেন। যার ফলে কাজের গুনগণ মান ও টেকসই হচ্ছে বলে জানা যায়।

এলাকাবাসীর ভাষ্য, অতীতেও খাল খননের উদ্যোগ নেয়া হয়েছিল। তবে এবার পরিকল্পিতভাবে খননকাজ পরিচালনার পাশাপাশি খালের দু’পাশে টেকসই বাঁধ নির্মাণ করা হচ্ছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কার্যকর ও দীর্ঘমেয়াদি হবে বলে তারা মনে করছেন। তাঁদের মতে, সময়মতো এ ধরনের উদ্যোগ নেয়া হলে বহু কৃষিজমি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেতো।স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন জানান, বর্তমান পুনঃখনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে শুধু পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে না, বরং কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে দীর্ঘদিনের পানিবদ্ধতার দুর্ভোগ থেকেও মুক্তি মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর