শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর

মনির হোসেন, নবীনগর
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গ্রামীণ জনপদে এক সময় অধিকাংশ স্বচ্ছল গৃহস্থের বাড়িতেই ছিল কাচারি ঘর । এ ঘর ছিল গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য , কৃষ্টি ও সংস্কৃতির একটি অংশ । কালের বিবর্তনে আজ কাচারি ঘর বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে । গেস্টরুম কিংবা ড্রয়িং রুমের আদি ভার্সন ছিল এ কাচারি ঘর । এখন আর গ্রামীণ জনপদে কাচারি ঘর দেখা যায় না । মূল বাড়ি থেকে একটু দূরে আলাদা খোলা মেলা জায়গায় কাচারি ঘরের অবস্থান ছিল । অতিথি , পথচারী কিংবা সাক্ষাৎ প্রার্থীরা এই ঘরে এসেই বসতেন ।

প্রয়োজনে এক-দুই রাত্রি যাপনের ব্যবস্থা ও থাকত কাচারি ঘরে । কাচারি ঘর ছিল গ্রামের অবস্থা সম্পন্ন ও মধ্যবিত্তের গৃহস্থের আভিজাত্যের প্রতীক । এ ঘরের চার দিকে ঢেউ টিনের বেড়ার সঙ্গে কাঠের কারুকাজ করে উপরে টিন অথবা ছনের ছাউনি থাকত । এতে প্রাকৃতিক বান্ধব পরিবেশর আবহ ছিল । তখন বৈদ্যুতিক পাখা না থাকলেও কাচারি ঘড়ে ছিল আরামদায়ক শীতল পরিবেশ । তীব্র গরমেও কাচারি ঘরের খোলা জানালা দিয়ে হিমেল বাতাস বইত। আলোচনা , শালিস বৈঠক , গল্প-আড্ডার আসর বসতো এ কাচারি ঘর গুলোতে । তখনকার দিনে নিজেদের পারিবারিক অনুষ্ঠানে মানুষজন বেশি হলে ছেলেরা কাচারি ঘরে থাকতেন। বর্ষা মৌসুমে গ্রামের লোকজনদের উপস্থিতিতে কাচারি ঘরে বসতো পুঁথি পাঠ ও জারি গানের আসর । অনেক সময় পথচারীরা কাচারি ঘরে ক্ষণিকের জন্য বিশ্রাম নিতেন এবং বিপদে পরলে রাত্রি যাপন ও করত এ ঘড়ে । গৃহস্থের বাড়ির ভিতর থেকে খাবার পাঠানো হত কাচারি ঘরের অতিথিদের জন্য ।

আবাসিক গৃহশিক্ষকের (লজিং মাস্টার) ও আররি শিক্ষার জন্য কাচারি ঘড়ের অবদান অনস্বীকার্য । মাস্টার ও আরবী শিক্ষকগণের কাচারি ঘরে থাকার ব্যবস্থা করা হত । কোন কোন বাড়ির কাচারি ঘর সকাল বেলা মক্তব হিসেবেও ব্যবহৃত হত । জানা যায় – জমিদারী প্রথার সময় খাজনা আদায় করা হত গ্রামের প্রভাবশালী গ্রাম্য মোড়লের কাচারি ঘরে বসে । এখন আর কাচারি ঘর তেমন চোখে পরে না । এখনো নবীনগরের রতনপুর, শ্যামগ্রাম, রছুল্লাবাদ, ইব্রহিমপুর শ্রীরামপুর (পুরাতন), বিটঘর, বিদ্যাকুটসহ ঐতিহ্যবাহি গ্রাম গুলোতে অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায় এ ঘর দেখতে পাওয়া যায়।

 


এই বিভাগের আরো খবর