শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার এবং দোয়েল টিভি ও কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবের খেজুর বিতরণ করলেন ইউএনও মিথ্যা ঘোষণায় আমদানী ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ বেনাপোলে সালথায় গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত নির্মাণের আগে নয়, নির্মাণ করে পৌরবাসির মতামত জানতে পৌরকর্তৃপক্ষের স্টাটাস বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস তথ্যমন্ত্রীর র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুইজন আটক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল: ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ গ্রামবাসীর সঙ্গে ইফতার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ ​গাজীপুরে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত অবহেলিত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন রাসেল আহমেদ আনোয়ারায় এতিম কোরআন শিক্ষার্থীদের নিয়ে কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নার্সের মাধ্যমে ডেলিভারি: নবজাতকের মৃত্যুর অভিযোগ মশিউর রহমান যাদু মিয়া রাজনীতির ‘ধ্রুব মশাল’ প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন: দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে যুবদল নেতার ইফতার মাহফিল কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ঈদ উপলক্ষে তুরাগবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হারুন অর রশিদ খোকা রাজারহাটে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেশের প্রকৌশল খাতের অভিভাবক প্রতিষ্ঠান আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম শিশুদের জন্য ঈদ উপহার ও ইফতার আয়োজন বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

হার্ম রিডাকশন ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ :নীতিনির্ধারণী আলোচনায় আরো কল্যাণকর জনস্বাস্থ্য নীতি প্রণয়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশনের (বিএইচআরএফ) উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে আজ (মঙ্গলবার) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হলো একটি নীতিনির্ধারণী সংবাদ সম্মেলন। সম্মেলনে পরিবেশেবান্ধব নয় এমন কীটনাশকের ব্যবহার কমানো তামাককের ক্ষতিহ্রাস এবং সড়ক নিরাপত্তা- এই তিনটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। এটি ছিল এ বছরের শুরুতে গঠিত হওয়া বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য, কৃষি ও সড়ক পরিবহণ খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তাঁদের সংশ্লিষ্ট খাতের সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি ফাউন্ডেশনটির মূল লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণভাবে সঙ্গতি রেখে ক্ষতি কমানোর জন্য প্রমাণভিত্তিক কৌশল প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা শুরু করেন বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. মো.শরীফুল ইসলাম। তিনি বলেন, “হার্ম রিডাকশন কোনো বিলাসিতা নয়- এটি বাংলাদেশের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আমাদের লক্ষ্য হলো সমাজ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের একত্রিত করে কার্যকর সমাধান তৈরি করা, যা আমাদের দেশের জন্য উপযোগী হবে।”

কৃষিখাতে নিরাপদ কীটনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার এবং টেকসই কৃষি উন্নয়ন ও নিরাপদ কীটনাশক ব্যবহারের অন্যতম প্রবক্তা দেবাশীষ চ্যাটার্জি। তিনি বলেন, “অসুরক্ষিতভাবে কীটনাশক ব্যবহার এখনো কৃষক ও পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে আছে। আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে হলে প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো জরুরি।”

রোড সেফটি অ্যাডভোকেট ও পরিবহন বিশেষজ্ঞ সালাহ উদ্দিন আহমেদ বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা কমানোর লক্ষ্যে তথ্য-উপাত্ত উপস্থাপন করে জানান, সড়ক দুর্ঘটনা বাংলাদেশে এখনও একটি বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে রয়ে গেছে।

তার ভাষ্যমতে, “আমাদের শুধু যানবাহনের কথা ভাবলেই চলবে না- নিরাপদ সড়ক, দক্ষ চালক এবং কার্যকর ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়েও সমানভাবে গুরুত্ব দিতে হবে। একটি জাতীয় সড়ক নিরাপত্তা পরিকল্পনা অনেক আগেই নেওয়া উচিত ছিল।“

আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও হার্ম রিডাকশন বিষয়ক দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক ডা. ডেলন হিউম্যান তামাকের ক্ষতিহ্রাস প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি তামাকজনিত রোগ কমাতে বিকল্প পন্থার ওপর আলোকপাত করেন, যা শুধুমাত্র নিষেধাজ্ঞার ওপর নির্ভর না করেও কার্যকর হতে পারে।

তিনি বলেন, “বাংলাদেশকে তামাক নিয়ন্ত্রণের প্রথাগত পদ্ধতির সঙ্গে নিকোটিনের নিরাপদ বিকল্পও বিবেচনায় নিতে হবে। সঠিকভাবে এই পদ্ধতিগুলো যদি জনস্বাস্থ্য নীতিতে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে অনেক ক্ষতি কমানো সম্ভব।”

সংবাদ সম্মেলনটি শেষ হয় একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যেখানে গণমাধ্যমের প্রতিনিধিরা সরাসরি বক্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। সরকারী সংস্থা, বেসরকারি সংগঠন (এনজিও) এবং স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা জনস্বাস্থ্য ও নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশনের (বিএইচআরএফ) এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান


এই বিভাগের আরো খবর