বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

২০২৪-২০২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংএ অভাবনীয় সাফল্য, নতুন রেকর্ড

আইয়ুব আলী, চট্টগ্রাম
সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

নানা প্রতিকুলতা ও চ্যালেঞ্জের মধ্যেও ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংএ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জুলাই গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি, কাস্টমস এর কলম বিরতি, পরিবহন ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারনে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাসের মত বাধাগ্রস্থ হয়।

তবে বন্দর কর্তৃপক্ষ সকল বাধা বিপত্তি উপক্ষো করে বিগত অর্থবছরের তুলনায় আরো বেশি সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে । চলতি অর্থবছরে ১৫ জুন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১,৭১,৭৭৯ টিইইউস যা বিগত অর্থবছরে একই সময়ের তুলনায় ৪.৬৩% বেশি । এ সাফল্যের মূলে রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডের সদস্যবৃন্দের নিরলস তদারকি ও বন্দরের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা।

এছাড়াও বন্দরের অটোমেশান সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু, কন্টেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নও এ সাফল্যের উল্লেখযোগ্য অংশ। একই সাথে বন্দর ব্যবহারকারীদের দ্রুত কন্টেইনার ডেলিভারি নেওয়া, বন্দরের সাথে সার্বাক্ষণিক যোগাযোগ রক্ষা করাসহ তাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা এ সফলতার অন্যতম উপাদান। ২০২৩-২০২৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দর ৩১,৬৮,৬৯০ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছিল তবে চলতি অর্থবছর শেষের ১৫ দিন বাকি থাকতেই বিগত অর্থবছরের কন্টেইনার হ্যান্ডলিং এর মোট পরিমানকে অতিক্রম করেছে । আশা করা যাচ্ছে কন্টেইনার হ্যন্ডলিং এর বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ৩০ জুন ২০২৫ পর্য্ন্ত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং এর এক নতুন মাইলফলক স্পর্শ করবে ।

চলতি অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিং এর এমন সাফল্য দেশের ব্যবসা বাণিজ্যের গতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ২০২৩-২০২৪ অর্থবছরের ৩১,৬৮,৬৯০ টিইইউস কন্টেইনার ও ২০২২-২০২৩ অর্থবছরের ৩০,০৭,৩৭৫ টিইইউস কন্টেইনার হ্যান্ডিলিং করেছিল।


এই বিভাগের আরো খবর