রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায়

২৬৮টি একাডেমিকে সার্টিফিকেট দিলো বাফুফে

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : দেশের ২৬৮ টি নিবন্ধিত ফুটবল একাডেমিকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অ্যাক্রিডিটেশন স্কিমের আওতায় এই সার্টিফিকেট প্রদান করে বাফুফে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন বাফুফের সভাপতি তাবিথ আউল।

২০২০ সালে এএফসি ও ফিফার গাইডলাইন অনুযায়ী করে বাফুফে টেকনিক্যাল কমিটি দেশব্যাপী একাডেমি নিবন্ধন কার্যক্রম শুরু করে।

এমন ৭৮টি একাডেমিকে প্রথমে নিবন্ধিত করা হয়। পরবর্তীতে ২০২১ সালে ৪০টি, ২০২২ সালে ২৫টি, ২০২৩ সালে ৩৫টি এবং ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত আরও ১১০টি একাডেমি নিবন্ধিত হয়। এখন পর্যন্ত মোট ২৬৮টি ‘ওয়ান স্টার’ এবং ১৭টি ‘টু স্টার’ একাডেমি বাফুফের নিবন্ধনপ্রাপ্ত হয়েছে।

এর আগে বাফুফে নিবন্ধিত একাডেমিগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় “বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪”, যেখানে ২৪টি ভেন্যুতে ফিফার অর্থায়নে খেলা আয়োজন করা হয়।

যেখানে অংশ নেয় ৪৮০০ জন ক্ষুদে ফুটবলার। টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৩৫ জন প্রতিভাবান ফুটবলারকে বাফুফে এলিট একাডেমির আওতায় আনা হয়। এছাড়াও, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮টি বিভাগীয় পর্যায়ে বাফুফে নিবন্ধিত একাডেমি থেকে গ্রাসরুট কোচিং কোর্সে অংশগ্রহণ করে মোট ৫৫০ জন কোচ পেয়েছেন সার্টিফিকেট।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শেষে দুপুর ২টায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু একটি ওয়ার্কশপ পরিচালনা করেন। যেখানে একাডেমিগুলোর উন্নয়ন, পরিচালনা ও প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর