রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

৪ শতাংশ সুদে ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

অনলাইন ডেস্ক :
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বা মূলধন বিনিয়োগ কোম্পানি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এই কোম্পানি থেকে নতুন ছোট উদ্যোক্তাদের সহজ শর্তে ও ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। অচিরেই কোম্পানিটি গঠন করে স্টার্টআপ ফান্ডের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। তখন এই কোম্পানিতে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির বিনিয়োগযোগ্য তহবিলের একটি অংশ উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। কোম্পানি গঠনের বিষয়ে করণীয় সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত একটি সভায় এ নিয়ে আলোচনা হয়।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলে গঠিত ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় স্টার্টআপ উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের জন্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এখন পর্যন্ত ১৬টি তফশিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। পরে অন্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোও এ চুক্তির আওতায় আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত স্টার্টআপ ফান্ডের বিষয়ে সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। ওই সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এবং ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির পক্ষে স্ব স্ব ব্যবস্থাপনা পরিচালকরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর এসএমই বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণে প্রচলিত ব্যবসায়িক খাতের পাশাপাশি স্টার্টআপ কোম্পানিগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সম্ভাবনাময় উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্টার্টআপ খাতে অর্থায়ন প্রক্রিয়া জোরদার ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৯ জুলাই একটি মাস্টার সার্কুলার প্রণয়ন করা হয়। ওই সার্কুলারে বর্ণিত বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’র আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের লক্ষ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই দফায় ১৬টি তফশিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি স্থাপনে করণীয় নির্ধারণ বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী এখন থেকে স্টার্টআপ উদ্যোক্তারা বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল হতে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বা বিনিয়োগ সহায়তা পাবেন। এ তহবিল থেকে উদ্যোক্তাদের চলতি ও মেয়াদি ঋণ সুবিধা দেওয়া হবে। এছাড়াও নতুন সার্কুলার অনুযায়ী স্টার্টআপ খাতে উদ্যোক্তাদের অনুকূলে বিভিন্ন পর্যায়ভিত্তিক ঋণসীমা ২ কোটি হতে ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর