বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

অশ্লীল ও অশালীন স্লোগান নিষিদ্ধের দাবিতে সভা এবং মন্ত্রণালয়ে দাবিপত্র প্রেরণ

প্রেস বিজ্ঞপ্তি
রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

সমাজে শালীনতা, নারী সম্মান এবং শিশুদের সুস্থ মানসিক বিকাশ রক্ষার লক্ষ্যে নারী উন্নয়ন শক্তি (NUS) ১৪ মার্চ ২০২৬ তারিখে রাজধানীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী একটি আলোচনা সভার আয়োজন করে।

সভায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন জনসমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে নারী কিংবা পুরুষের গোপনাঙ্গ উল্লেখ করে অশ্লীল ও অবমাননাকর স্লোগান ব্যবহারের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির সভাপতি সেহেলী জাহান। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার থাকলেও সেই ভাষা অবশ্যই শালীন, দায়িত্বশীল এবং মানবিক হওয়া উচিত। তিনি উল্লেখ করেন যে, নারীর শরীরকে অবমাননাকরভাবে ব্যবহার করে স্লোগান দেওয়া সমাজের মূল্যবোধের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়।

সভায় মূল বক্তব্য উপস্থাপন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি বলেন, জনসমক্ষে নারী কিংবা পুরুষের গোপনাঙ্গ নিয়ে অশ্লীল স্লোগান ব্যবহার সমাজে অবমাননাকর সংস্কৃতি তৈরি করছে, যা নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্যও ক্ষতিকর। তিনি জোর দিয়ে বলেন যে, এ ধরনের স্লোগান সমাজে নারী বিদ্বেষী মনোভাবকে উৎসাহিত করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অসুস্থ সামাজিক আচরণ তৈরি করতে পারে।

ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট–এর সভাপতি সাহেদা ওয়াহাব তার বক্তব্যে বলেন, সামাজিক আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচিতে অশালীন ভাষা ব্যবহারের প্রবণতা একটি উদ্বেগজনক সাংস্কৃতিক অবক্ষয়ের লক্ষণ। তিনি মনে করেন, সমাজে সুস্থ ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হলে রাজনৈতিক ও সামাজিক বক্তব্যে শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

এ সময় একই সংগঠনের নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক বলেন, সমাজে পারস্পরিক সম্মান এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনসমক্ষে অশ্লীল ও অবমাননাকর স্লোগান ব্যবহারের ফলে সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এটি শিশু-কিশোরদের মানসিক বিকাশের ক্ষেত্রেও ক্ষতিকর ভূমিকা রাখতে পারে।

ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট, রাইটস অ্যান্ড ক্লাইমেট (YWDRC)–এর এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ বলেন, এ ধরনের স্লোগান তরুণী ও কিশোরীদের আত্মসম্মান ও নিরাপত্তাবোধকে আঘাত করে। তিনি বলেন, যখন নারীর শরীরকে অপমানজনক ভাষায় উল্লেখ করা হয়, তখন অনেক তরুণী নিজেদের অপমানিত ও অনিরাপদ বোধ করে এবং জনজীবনে অংশগ্রহণে অনীহা তৈরি হতে পারে। তিনি আরও বলেন, এ ধরনের সংস্কৃতি দীর্ঘমেয়াদে নারীর প্রতি অসম্মানকে স্বাভাবিক করে তুলতে পারে।

বক্তারা আরও বলেন, শিশুদের সামনে এ ধরনের অশালীন ভাষা ব্যবহারের ফলে তাদের মানসিক বিকাশে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং এটি সমাজে শালীনতা ও পারস্পরিক সম্মানের সংস্কৃতিকে দুর্বল করে দেয়।

সভায় উপস্থিত বক্তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, নারী কিংবা পুরুষের গোপনাঙ্গ নিয়ে অশ্লীল ও অবমাননাকর স্লোগান নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হবে।

সভা শেষে সভার সিদ্ধান্ত মোতাবেক নারী উন্নয়ন শক্তি এর পক্ষ থেকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বরাবর একটি দাবিপত্র প্রেরণ করা হয়। দাবিপত্রে এ ধরনের অশ্লীল ও অশালীন স্লোগান আইনগতভাবে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন যে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নারী ও শিশুদের মর্যাদা এবং সুস্থ সামাজিক পরিবেশ রক্ষার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


এই বিভাগের আরো খবর