মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ মার্কেন্টাইল ইসলামী লাইফের নতুন সিইও হিসেবে মুহাম্মদ সলিম উল্লাহ্, আইডিআরএ’র অনুমোদন চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি

অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

অনলাইন ডেস্ক :
বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : টানা তৃতীয়বারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

মঙ্গলবার দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উদ্বোধনী বিচ্ছিন্ন হবার পর পর দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৩৯ রানে থামেন হেড।

এরপর মার্নাস লাবুশেনের সাথে ৫৬ রান যোগ করেন স্মিথ। জুটিতে ২৯ রান করে আউট হন লাবুশেন। উইকেটরক্ষক জশ ইংলিশ ১১ রানে বিদায়ের পর ক্যারির সাথে ৫৪ রানের জুটি গড়েন স্মিথ। ওয়ানডেতে ৩৫তম হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে ৭৩ রানে আউট হন স্মিথ। ৯৬ বল ৪টি চার ও ১টি ছক্কা হাকান তিনি।

দলীয় ১৯৮ রানে স্মিথ ফেরার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন ক্যারি। ওয়ানডেতে ১২তম হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ২৪৯ রানে থামেন তিনি। ৫৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

শেষ দিকে বেন ডোয়ার্শিসের ১৯ ও নাথান এলিসের ১০ রানের কল্যাণে সব উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে মোহাম্মদ সামি ৩টি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ২৮ ও শুভমান গিল ৮ রান করেন। তৃতীয় উইকেটে ৯১ রানের জুটিতে ভারতকে লড়াইয়ে ফেরান বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৪৫ রানে থামেন আইয়ার।

এরপর অক্ষর প্যাটেলের সাথে ৪৪ ও লোকেশ রাহুলকে নিয়ে ৪৭ রানের জুটিতে ভারতের জয়ের পথ তৈরি করেন কোহলি। ৫টি চারে ৯৮ বলে কোহলি ৮৪ রানে থামলে ষষ্ঠ উইকেটে ৩৪ রানের জুটিতে ভারতের জয়ের পথ সহজ করে ফেলেন রাহুল ও হার্দিক পান্ডিয়া।

পান্ডিয়া ২৮ রানে আউট হবার পর জাদেজাকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রাহুল। জাদেজা ২ ও রাহুল ৪২ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার এলিস ও জাম্পা ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হন ভারতের কোহলি।

সর্বশেষ দুই আসরের ফাইনাল খেলেছিল ভারত। ২০১৩ সালে শিরোপা জিতলেও ২০১৭ সালে রানার্স-আপ হয় টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ৯ মার্চ দুবাইয়ে ফাইনাল খেলতে নামবে ভারত।

ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর