রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ জৈন্তাপুরে মোবাইল ডিভাইস ও টোকেনসহ ৪ জুয়াড়ী আটক ত্রিশালকে পর্যটন সমৃদ্ধ ‘নজরুল সিটি’ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি ‘বিখ্যাত রাজা’র কৃতজ্ঞতা শিশু রামিসা হত্যা: ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু শিশু ও নারীদের ধর্ষণ ও পাচার প্রতিরোধে ওয়াইডব্লিউডিআরসি’র বাজেট বরাদ্দের দাবিতে কর্মশালা ফরিদপুরের নগরকান্দায়  বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ৫ কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৩৩৮ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা

আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

আদালতের মামলা থেকে খালাস পেলেও উদ্দেশ্যে তথ্য গোপন করে মুলকভাবে একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

এর প্রতিবাদে আজ রোববার দুপুরে খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কে,আর,আর মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্ত হওয়া শিক্ষক মিলন কুমার রায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ নভেম্বর ২০২৪ তারিখ তার বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি ঘটানোর অভিযোগ নেয়া হয়। এজন্য তাকে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নিদিষ্ট সময় পার হওয়ার আগেই ৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান শিক্ষক আব্দুর রহমান তাকে সাময়িক বরখাস্ত করেন। এ বরখাস্ত আদেশের বিরুদ্ধে সহকারী শিক্ষক আদালতে ২৮৫/২৪ মামলা করেন। যে মামলার আদেশের দিন ধার্য রয়েছে আগামী ৩০ জুন ২০২৬ ।

এদিকে ঐ ছাত্রীর অভিভাবককে দিয়ে শিক্ষক মিলনের বিরুদ্ধে ২০-১১-২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত খুলনাতে ১৩৫/২৪ মামলা করেন। যে মামলায় প্রধান স্বাক্ষী ছিলেন প্রধান শিক্ষক নিজেই। ঐ মামলা থেকে আসামী মিলন ২১-৫-২০২৫ তারিখে বেকসুর খালাস পান।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আদালতে বিষয়টি সম্পুর্ন গোপন রেখে তাকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য অনলাইনে প্রধান শিক্ষক যশোর শিক্ষা বোর্ডে ১৬-০৩-২০২৬ তারিখে আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড ওয়েবসাইটে নোটিশ প্রদান করেন। যা তিনি অবগত হননি। আত্মপক্ষকে অবগত না করেই ২৯-০৪-২০২৬ তারিখে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেন বোর্ড কর্তৃপক্ষ।

উক্ত আদেশটি পুনঃ বিবেচনা করার জন্য বিদ্যালয় পরিদর্শক ও বোর্ড চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। যা এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, বোর্ড তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছেন। আমি কিছুই জানিনা। তবে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আদালত থেকে খালাস পেয়েছেন শুনেছি। কোন কাগজ দেখিনি।


এই বিভাগের আরো খবর