রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ জৈন্তাপুরে মোবাইল ডিভাইস ও টোকেনসহ ৪ জুয়াড়ী আটক ত্রিশালকে পর্যটন সমৃদ্ধ ‘নজরুল সিটি’ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি ‘বিখ্যাত রাজা’র কৃতজ্ঞতা শিশু রামিসা হত্যা: ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু শিশু ও নারীদের ধর্ষণ ও পাচার প্রতিরোধে ওয়াইডব্লিউডিআরসি’র বাজেট বরাদ্দের দাবিতে কর্মশালা ফরিদপুরের নগরকান্দায়  বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ৫ কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৩৩৮ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা

কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
রবিবার, ২৪ মে, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে উত্তরাঞ্চলগামী ঘরমুখো মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কজুড়ে প্রায় ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং পশুবাহী ট্রাকের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ঈদের সময় অতিরিক্ত চাপের মুখে পড়ে। এ সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল করায় ঈদের আগে-পরে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তাই আগেভাগেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। অতীতে যেসব স্থানে যানজটের সৃষ্টি হয়েছিল, সেসব এলাকাকে চিহ্নিত করে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে।

বিশেষ নজরদারিতে রয়েছে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক, হাটিকুমরুল গোলচত্বর, নলকা সেতু এলাকা, কড্ডার মোড়, বগুড়া ও পাবনা মহাসড়ক এবং তাড়াশ হয়ে নাটোর সীমান্ত পর্যন্ত বিভিন্ন সড়ক। এসব এলাকায় মোবাইল টহলও বাড়ানো হয়েছে। একই সঙ্গে অবৈধ পার্কিং ও ধীরগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঈদকে ঘিরে পশুবাহী ট্রাক চালকদের মধ্যেও স্বস্তি দেখা গেছে। পাবনা থেকে ঢাকাগামী এক ট্রাকচালক আব্দুল মান্নান বলেন, ঈদের সময় রাস্তায় অনেক চাপ থাকে। আগে যানজটে দীর্ঘসময় আটকে থাকতে হতো। এবার পুলিশ আগেভাগে ব্যবস্থা নেওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছি।

বগুড়া-ঢাকা রুটের বাসচালক সাইদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ এলাকায় যানজট হলে পুরো রুটে ভোগান্তি তৈরি হয়। পুলিশ সক্রিয় থাকলে যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।

যাত্রীরাও আশা করছেন, মহাসড়কে বাড়তি পুলিশি তৎপরতায় ছিনতাই, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা কমবে এবং ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বাভাবিক।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, যমুনা সেতু পশ্চিম মহাসড়ক থেকে বগুড়া, পাবনা ও তাড়াশ হয়ে নাটোর সীমান্ত পর্যন্ত সড়কগুলো ঈদে সবচেয়ে ব্যস্ত থাকে। এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরে ৫৮৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবার ঈদুল আজহায় প্রায় ৬০০ সদস্য মাঠে রয়েছেন। কোরবানির পশুবাহী ট্রাকগুলো যেন নিরাপদে চলাচল করতে পারে এবং কোথাও চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যমুনা সেতু অন্যতম প্রধান সড়ক যোগাযোগ মাধ্যম। বিকল্প মহাসড়ক না থাকায় ঈদের সময় সামান্য দুর্ঘটনা বা যানজটও বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগাম প্রস্তুতি নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।


এই বিভাগের আরো খবর