বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন

চুনারুঘাটে নদীতে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:০০ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের বালু উত্তোলন স্পট কোর্টবাড়ী এলাকার খোয়াই নদী থেকে নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ী আঃ জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় গরু নিয়ে নদী পারাপারের সময় খোয়াই নদীতে নিখোঁজ হন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী আঃ জলিল। নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন পরদিন (১৩ মার্চ) শুক্রবারও যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও জলিলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এবং দিনভর খোঁজাখুঁজি চললেও নিখোঁজ জলিলের কোনো হদিস মেলেনি। অবশেষে শনিবার (১৪ মার্চ) দুপুরে খোয়াই নদীর একপাশে একটি মরদেহ ভেসে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ গরু ব্যবসায়ী আঃ জলিলের বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে আহাজারী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত গরু ব্যবসায়ী আঃ জলিল প্রতি সোম ও বৃহস্পতিবার আমুরোড গরুর বাজারে গরু আনা-নেয়ার কাজ করেন। গত বৃহস্পতিবার জলিল মিয়া অবিক্রিত গরু নিয়ে বাড়ি ফেরার সময় বনগাঁও আশ্রয়ণের পাশ দিয়ে প্রবাহিত খোয়াই নদীতে নামেন ওপাড়ে যাওয়ার জন্য। অন্যরা সাঁতরে কুলে ভিড়লেও জলিল নদীতে ডুবে যান।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।


এই বিভাগের আরো খবর