মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

নওগাঁর রাণীনগরে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী শিক্ষক মো: খবিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী প্রাঙ্গনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় খবিরুল ইসলাম বলেন, দেশের আমূল পরিবর্তন আনতে এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থা পুরোপুরি কায়েম করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী দলকে একক ভাবে সরকার গঠনের সুযোগ প্রদানের কোন বিকল্প নেই। দখলবাজি, চাঁদাবাজি, হয়রানি, গুম, খুন, ঘুষ, স্বজনপ্রীতি, হানাহানি, মারামারি, ধর্ষণসহ নানা অনাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যার যার অধিকার ফিরে দিতে, বৈষম্য দূর করে সুষম বন্টনের মাধ্যমে শান্তিপূর্ণ নিরাপদ একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে হলে জামায়াতে ইসলামী দলকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দিতে হবে। আর এই বার্তাগুলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষদের দ্বোরগড়ায় লেখনির মাধ্যমে পৌঁছে দিতে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা রয়েছে। সুন্দর ও বসবাস উপযোগী একটি বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ভাইদের দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আনজীর হোসেন, সাধারণ সম্পাদক শামীনুল ইসলাম শামীম, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে এমপি প্রার্থী খবিরুল ইসলাম সভায় আগত সংবাদকর্মীদের ইসলামী বইসহ উপহার তুলে দেন। পরে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর