শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

পাইকগাছার আগড়ঘাটায় ৪দিন ব্যাপী বর্ষবরণের ২য় দিনে ঢালি, জারি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন

শুভ নববর্ষ-১৪৩১ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের উদ্যোগে উপজেলার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪দিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের‌ আয়োজন করা হয়েছে।

আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক যুবলীগ নেতা অহিদুজ্জামান মোড়লের সার্বিক ব্যবস্থাপনায় ৪ দিন ব্যাপী উক্ত অনুষ্ঠানের ২য় দিনে আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের আয়োজনে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়।

২য় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বেলুন ফুটানো, তেল মাখানো কলাগাছে উঠা, চেয়ার খেলা, বালিশ খেলাসহ আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা এবং এ দিনের প্রধান আকর্ষণ ঢাকা থেকে আগত একঝাঁক জারি শিল্পীদের সমন্বয়ে জারি গান অনুষ্ঠিত।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া দর্শকদের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। পাইকগাছা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা থেকেও শত শত দর্শকশ্রতারাও এসেছে অনুষ্ঠান উপভোগ করতে।

নববর্ষের ২য় দিন (সোমবার) আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাজার কমিটির সাধারণ সম্পাদক রিপনুজ্জান রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌতম ঘোষ, সংসদ সদস্যের ভাইপো মেহেদী আল মাসুদ সবুজ, যুবলীগ নেতা আমান উল্লাহ আমান, সাইফুল ইসলাম, রেজাউল করিম, মোকলেছুর রহমান বাবলু, মোঃ হাবিবুজ্জামান, জামাল মোড়ল, রহমত মোড়ল, মনিরুজ্জামান মনি, আল আমিন বিশ্বাস, ফিরোজ আহমেদ, বাক্কার বিশ্বাস, ফজলুর রহমান ফনু, শাহজাহান শেখ, শেখ নিজামউদ্দিন, ইকলাছুর রহমান বাবু, সিরাজুল ইসলাম, ইজাজুল ইসলাম, বাবু মোড়ল, জসিম মোড়ল, রবিউল ইসলাম, আওয়াল সরদার, জীবনসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


এই বিভাগের আরো খবর