নওগাঁর রাণীনগরে অর্থ লেনদেন সক্রান্ত একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আমাসি আব্দুল সামাদ প্রামানিককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আব্দুল সামাদ প্রামানিক উপজেলার ভাটকৈ গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, অর্থ লেনদেন সক্রান্ত একটি মামলা হয় সামাদের বিরুদ্ধে। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করেন। তাকে গ্রেফতারে আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করে। সাজার পর থেকেই সামাদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে সামাদকে গ্রেফতার করে থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।