মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি খাল নেই তবুও কোটি টাকার সেতু নির্মাণ, অপচয়ের অভিযোগ ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

বছরের পর বছর পলি, বর্জ্য ও অবৈধ দখলে মৃতপ্রায় হয়ে পড়া হাটহাজারীর খালগুলোতে ফিরছে প্রাণ।

দীর্ঘদিনের জলাবদ্ধতা, কৃষিজমি ক্ষতি ও পরিবেশ দূষণের অভিশাপ থেকে মুক্তি পেতে উপজেলা ও পৌরসভা প্রশাসনের সমন্বিত উদ্যোগে চলছে ব্যাপক খাল পুনঃখনন কার্যক্রম। প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে হাটহাজারীর পানি নিষ্কাশন ব্যবস্থা, কৃষি উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য।

বর্তমানে ছোটখাল, মরাচড়া, মুন্দরী খাল ও সুন্দরীখাল পুনরুদ্ধারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে কয়েকটি বিচ্ছিন্ন খালের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। ফলে বর্ষার অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের পথ তৈরি হচ্ছে, যা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষকদের মতে, খালগুলোর নাব্যতা হারিয়ে যাওয়ায় পৌর এলাকার দূষিত পানি বছরের পর বছর জমে থাকত। এতে কৃষিজমির উর্বরতা কমে যেত এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। পুনঃখননের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসায় কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ পুনরুদ্ধারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
শুধু খনন নয়, খালের দুই তীরে টেকসই প্রতিরক্ষা কাঠামো নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে খালগুলো পুনরায় ভরাট বা দখলের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় বাস্তবায়িত এ কার্যক্রমে উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন যৌথভাবে তদারকি করছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জলাবদ্ধতা নিরসন,কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দীর্ঘদিনের পলি ও আবর্জনায় খালগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। পুনঃখনন শেষে পানির ধারণক্ষমতা বাড়বে, দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে এবং কৃষিকাজ আরও কার্যকর হবে।
প্রকল্প তদারকির দায়িত্বে থাকা মোঃ শাহজাহান বলেন, খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

একসময় যে খালগুলো ছিল অবহেলা ও দূষণের প্রতীক, সেগুলোই এখন হয়ে উঠছে নতুন সম্ভাবনার প্রতিচ্ছবি। খালের বুকে আবারও যখন স্বচ্ছ পানির ধারা প্রবাহিত হবে, তখন শুধু জলাবদ্ধতার অবসানই নয়, কৃষি, পরিবেশ ও জনজীবনেও ফিরবে নতুন গতি। হাটহাজারীর এই খাল পুনরুদ্ধার উদ্যোগ তাই কেবল একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং একটি অঞ্চলের টেকসই উন্নয়ন ও পুনর্জাগরণ।


এই বিভাগের আরো খবর