মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুরে “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে রুখে দাড়ান এলাকার যুব সমাজকে বাঁচান” এই স্লোগানে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের আল- খিদমাহ ফাউন্ডেশনে ও একতা যুব সংঘের আয়োজনে এবং সম্ভাব্য চান্দেরচর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলী হোসেন এর নেতৃত্বে তাতুয়াকান্দি মাদ্রাসায় এ প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি, নিজগ্রাম ও কদুয়ারামপুর (রামকৃষ্ণপুর) এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধরণ অংশ গ্রহণ করে।

সভায় তাতুয়াকান্দি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাইনউদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলী হোসেন, হযরত মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মোঃ আশরাফ আলী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল কাদের মোল্লা, মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ ওয়ালী উল্লাহ।

এসময় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ক্যান্সার। মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কিশোর, তরুণ ও যুব সমাজ মাদকের সাথে জড়িত হয়ে সমাজে নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড করে যাচ্ছে। মাদক শুধু একটি পরিবার কে ধ্বংস করে না মাদক পুরো একটি সমাজ ও দেশকে ধ্বংস করে। সমাজ কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে এখনই মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করতে হবে। এসময় তারা বলেন, আমাদের এলাকায় কোন মাদক কারবারি ও মাদকসেবীদের স্থান নাই। যারা এসবের সঙ্গে জড়িত তাদের কে কঠোর হুশিয়ারি প্রদান করেন। মাদকের বিরুদ্ধে এলাকায় নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করবেন বলে তারা জানান। মাদক কারবারি ও মাদকসেবীদের সাথে কোন আপোষ নাই। তারা সমাজ ও দেশের শত্রু। মাদক কারবারি ও মাদকসেবিদের অতিদ্রুত ভালো পথে ফিরে আসার আহবান জানান তারা।


এই বিভাগের আরো খবর